কল্যাণীর জে এন এম হাসপাতালে কিশোরের মৃত্যুকে ঘিরে তুমুল উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়া: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনায় রোগীর পরিবারের তুমুল বিক্ষোভ নদিয়ার কল্যাণীর জে এনএম হাসপাতাল(J N M Hospital) চত্বরে। মৃতর পরিবারের অভিযোগ, সামান্য জ্বর নিয়ে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয় শেখ শামীম(Sk.Samim) নামে এক কিশোরকে । কিন্তু তার অক্সিজেনের প্রয়োজন হওয়াতেও কোনরকম অক্সিজেন দেওয়া হচ্ছিল না হাসপাতালে তরফে ।উপরন্তু স্বাস্থ্যকর্মীরা রোগীর পরিবারের কাছে অর্থের চাপ দিতে শুরু করেন এবং বলেন টাকা না দিলে অক্সিজেন লাগানো যাবে না।

পরবর্তীতে মৃতর আত্মীয়রা স্বাস্থ্য কর্মীদেরকে টাকা দিলে অক্সিজেন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই নাবালক কিশোরের। পরবর্তীতে মৃতর পরিবারকে হসপিটালের কর্তব্যরত আয়ারা বেধড়ক মারধর করে এবং গহনাগাঁটি ছিনতাইয়ের চেষ্টা করে বলেও অভিযোগ করে মৃতার পরিবার ।তবে পরবর্তীতে গোটা ঘটনাটি জানানো হয় হাসপাতালে উচ্চপদস্থ আধিকারিকদের এবং মৃতর আত্মীয়রা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ।

তাদের দাবি ভবিষ্যতে যেন আর কারো কোল এইভাবে খালি না করে কল্যাণীর(Kalyani) জে এন এম হাসপাতাল। যদিও এই ঘটনার সম্পূর্ণ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানান সঠিক সময় চিকিৎসা হয়েছিল এবং সঠিক চিকিৎসায চলছিল। ওই কিশোরের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তার মৃত্যু হয়েছে। যদিও এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান