আনন্দ উৎসব পরিণত হলো বিষাদে, মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কল্যাণীর বীর সিধু-কানু অ্যাথলেটিকস ক্লাবের ১৭১তম বার্ষিক উৎসব থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক যুবক। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

বৃহস্পতিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটে নদীয়ার কল্যাণী থানার অন্তর্গত কল্যাণী–ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের রেল ব্রিজের উপর। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোটরবাইকে করে তিন যুবক অনুষ্ঠান শেষে হরিণঘাটার দয়লা এলাকায় ফিরছিলেন। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারায় মোটরবাইকটি। সজোরে ধাক্কা মারে রেল ব্রিজের রেলিংয়ে। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে তিনজনই ছিটকে পড়েন রাস্তায়। ঘটনাস্থলেই গুরুতর জখম হন তাঁরা। দুর্ঘটনার শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত উদ্ধার করে তিনজনকে নিয়ে যাওয়া হয় কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে। সেখানে চিকিৎসকরা  সমাই মূর্মু (৩০) এবং সঞ্জীব মূর্মু (২৪)-কে মৃত বলে ঘোষণা করেন। আহত সুমন টুডু (২৩)-কে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন যুবকই হরিণঘাটা থানার দয়লা এলাকার বাসিন্দা। কল্যাণীর বীর সিধু-কানু অ্যাথলেটিকস ক্লাবের ১৭১তম বার্ষিক উৎসবে যোগ দিতে এসেছিলেন তাঁরা। অনুষ্ঠান শেষ হওয়ার পর একটি মোটরবাইকে চেপে বাড়ির উদ্দেশে রওনা দেন। তারপর ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। 

আরও পড়ুনঃ অনুদান কেলেঙ্কারির পর এবার রাম মন্দিরের চাকরিতেও দুর্নীতি! ঘুষ দিয়েছেন ১২৫ জন কর্মী

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কল্যাণী থানার পুলিস। দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকটি উদ্ধার করা হয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঠিক কি কারণে মোটরবাইকটির নিয়ন্ত্রণ হারায়, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অতিরিক্ত গতি, নাকি অন্য কোনও কারণ, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া।  আহত যুবকের দ্রুত আরোগ্য কামনা করছেন স্থানীয় বাসিন্দারা।

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

পারিবারিক বিবাদের জেরে দু’বছরের শিশুকে নৃশংসভাবে খুন! আটক জেঠু-জেঠিমা

গৃহপ্রবেশের অনুষ্ঠানের সময়ে ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক

আমলকি দিয়ে বানান অন্ধ্রের এই টক-ঝাল রেসিপি, নিমেষে উধাও হবে এক থালা ভাত

বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য