Loading live market data...
Loading active stocks...
Connecting...

কামারহাটির বিধায়ক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, কী হয়েছে?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর দল এখন বিরোধী আসনে। বিধানসভা নির্বাচনে দল হেরে গিয়েছেন। তবে তিনি নিজে জিতে আসন ধরে রেখেছেন। এমনকী তিনি যে জিতবেন সেটা আগেই জানিয়ে ছিলেন তিনি। মিলেছে তাঁর ভবিষ্যদ্বাণী। এবারের বিধানসভা নির্বাচনে জয় পেলেও তা নিয়ে তেমন আনন্দ করতে পারেননি। কারণ রাজ্যে দলের সামগ্রিক পরাজয়ের পরই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন দলের কালারফুল নেতা মদন মিত্র। এই ঘটনা নিয়ে অনুগামীদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে।

এদিকে শারীরিক অসুস্থতার কারণে মদন মিত্রকে গতকাল কলকাতার বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয়েছে বলে সূত্রের খবর। বিধানসভা নির্বাচনের বহু আগেও তিনি অসুস্থ হয়েছিলেন। তারপর সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। আর সরাসরি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কামারহাটি বিধানসভা কেন্দ্রে জয়ী হন মদন মিত্র। কিন্তু পেটে যন্ত্রণা নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসকরা পরীক্ষা–নিরীক্ষা করেছেন মদন মিত্রের স্বাস্থ্যের। সেখানে একটা অসুখ ধরা পড়েছে।

অন্যদিকে পরীক্ষা করে দেখা গিয়েছে, মদন মিত্রের মূল অসুখ প্রস্রাবের সমস্যা বলে হাসপাতাল সূত্রে খবর। আর তাই তাঁর পেটে ব্যথা শুরু হয়েছিল এবং তা বাড়তে থাকে। এই কারণে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে মদন মিত্রকে। তবে হাসপাতাল সূত্রে খবর, মদন মিত্রের শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল। চিকিৎসায় সাড়া মিলেছে। এখন আরও কিছুক্ষণ পর্যবেক্ষণে তাঁকে রাখা হবে। তার পর জানানো হবে সবটাই।

এছাড়া হাসপাতাল সূত্রে আরও খবর, সবকিছু ঠিক থাকলে আজ অথবা বুধবারের মধ্যেই মদন মিত্রকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। এবারের বিধানসভা নির্বাচনে কামারহাটি কেন্দ্র থেকে জ‌য়ী হয়েছেন মদন মিত্র। ব্যক্তিগতভাবে জয় পেলেও বঙ্গে তাঁর দল ক্ষমতাচ্যুত হয়েছে। আর দলের পরাজয়ের আবহে অসুস্থ হওয়া নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এই আবহের মধ্যেই হঠাৎ তাঁর অসুস্থতার খবর সামনে আসায় উদ্বেগ ছড়ায় অনুগামী ও রাজনৈতিক ময়দানে।

এলিজাবেথ টেলরের স্বর্ণযুগের গ্ল্যামার ফিরিয়ে আনতে কানে হাজির হচ্ছেন তারা সুতারিয়া

নিমিষে বানান বিটরুট বাটারমিল্ক, রোজ খেলে বাড়তে পারে ত্বকের উজ্জ্বলতা

পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান দখলের লক্ষ্যে ইন্টার কাশীর বিপক্ষে আজ খেলতে নামছে মোহনবাগান

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

গরমে হাইড্রেটেড থাকার সুস্বাদু রেসিপি, ১০ মিনিটে তৈরি  ওয়াটারমেলন ফেটা স্যালাড

AI দিয়ে পরিকল্পিত সাইবার হামলা প্রতিরোধ করল Google

চার বছরের মাথায় ভাঙছে বঙ্গতনয়ার সংসার! মৌনি-সুরজের বিচ্ছেদ নিয়ে বাড়ছে জল্পনা

দলকে জেতানোর পরেও শাস্তি পেলেন দিল্লির অধিনায়ক, কী অপরাধ করেছেন অক্ষর প্যাটেল?

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

দক্ষিণবঙ্গে বৃষ্টি-বিরতিতে বাড়বে গরম, উত্তরবঙ্গে দুর্যোগ চলবে

শেষ পর্যন্ত লড়ে শ্রেয়সের পঞ্জাবকে তিন উইকেটে হারাল অক্ষরের দিল্লি

গুরুতর অসুস্থ টুটু বসু, রয়েছেন ভেন্টিলেশনে

কামারহাটির বিধায়ক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, কী হয়েছে?‌

‘পশ্চিমবঙ্গের ভাই-বোনেদের কল্যাণই সর্বাধিক গুরুত্বপূর্ণ’, আয়ুষ্মান ভারত চালু নিয়ে পোস্ট মোদির