রাতের অন্ধকারে ঢেকে দেওয়া হল কার্ল মার্কসের মূর্তি, ভাঙা হল আঙুল, হইচই কাণ্ড মেদিনীপুরে

আসলে মেদিনীপুর শহরের স্টেশন রোডে রয়েছে কার্ল মার্কসের একটি পূর্ণাবায়ব মূর্তি। গতকাল রবিবার রাতে কেউ বা কারা মূর্তির আঙুল ভেঙে দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছবি ঢেকে দেওয়া হল কার্ল মার্কসের, ভাঙা হল হাতের আঙুল, হইচই কাণ্ড মেদিনীপুরে। সম্প্রতি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী বিতর্কিত দেওয়াল-লিখন নিয়ে অনেক হইচই হয়েছে। শেষমেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারীর নির্দেশে মোছা হয় ওই দেওয়াল-লিখন। এরপরে আবারও ওই চুনকামের উপরে কার্ল মার্কসের মতো দার্শনিকদের স্লোগান লেখা হয়। এই নিয়ে প্রায় অনেকগুলি দিন যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে ঝামেলা চলেছে। তর্কযুদ্ধ চলেছে। এ নিয়ে বঙ্গ রাজনীতিতেও বিতর্ক তুঙ্গে ছিল। সেই রেশ কাটতে না কাটতে এবার মেদিনীপুরে কার্ল মার্কসের ছবি ঢাকা ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হল। এর পিছনে বিজেপির দিকে আঙুল তুলেছে বামেরা। কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনাটি ঠিক কী হয়েছে?

আসলে মেদিনীপুর শহরের স্টেশন রোডে রয়েছে কার্ল মার্কসের একটি পূর্ণাবায়ব মূর্তি। গতকাল রবিবার রাতে কেউ বা কারা মূর্তির আঙুল ভেঙে দিয়েছে। পাশাপাশি কাল মার্কসের নাম লেখা জায়গাও কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই নিয়েই নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। কেননা এই ঘটনাস্থলের ঠিক পাশেই ‘হিন্দু সুরক্ষা সমিতির’ নামে একটি ব্যানার লাগানো রয়েছে। এই বিষয়ে শাসকদলের বিরুদ্ধে আঙুল তুলে সিপিএমের জেলা সম্পাদক বিজয় পাল জানিয়েছেন, ‘কে বা কারা কার্ল মার্কসের এই ছবি বিকৃত করছে তার নির্দিষ্ট কোনও তথ্য বা প্রমাণ না থাকলেও আমরা জানি এর পিছনে কাদের হাত রয়েছে। কার্ল মার্কস এই বিজ্ঞানের কথাটাই বলে গিয়েছিলেন। তাই আজ তার মূর্তি ভেঙে ফেলা হচ্ছে। তবে এভাবে মূর্তি ভেঙে বামেদের ঠেকানো যাবে না।’

উল্টোদিকে এই অভিযোগ একেবারে উড়িয়ে দিয়ে বিজেপি মুখপাত্র অরূপ দাস জানিয়েছেন, ‘বামেদের ৩৪ বছরের রাজনৈতিক ইতিহাস বাংলার মানুষ সকলেই জানেন। তাঁদেরকে আর কোনও ভাবেই চান না বাংলার মানুষজন। যে মানুষ আমাদের দেশের সঙ্গে যুক্ত নন, বিদেশিদের মূর্তি এ বাংলায় মানুষ আর চায় না। নতুন সরকারকে যে ভাবে তিরস্কার করছে বামেরা, তা একেবারেই ভাল চোখে দেখছেন না বাংলার মানুষ।’ এদিকে ইতিমধ্যেই বিদেশিদের নামে কলকাতার রাস্তাঘাটের নাম বদলানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। সেই জায়গায় দেশের স্বাধীনতা সংগ্রামীদের নাম রাখা হবে।  

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস পাক ব্যাটার

নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক, চাঞ্চল্য কালীগঞ্জে

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর

‘কলকাতা থেকে ব্রিটেন-ইউরোপ পর্যন্ত সরাসরি বিমান,’ কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

বিরাট দায়িত্ব নিয়ে পাকিস্তান টিমে যোগ দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

ইরানের হামলার ভয়‍! ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিল আমেরিকা

উপনির্বাচনের ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রাম থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি

২৭ বছরের গায়িকা অ্যালেক্সিসের সঙ্গে বাগদান সারলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ পটেল

থমথমে SRFTI-তে ফিরল গান্ধির ছবি, মোতায়েন পুলিশ