বিক্রমের ক্ষুদ্র রেপ্লিকা তৈরি করে তাক লাগালেন গ্যারাজ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি,কেশপুর: দীর্ঘ প্রতীক্ষার পর চাঁদের মাটিতে পা রেখেছে চন্দ্রযান ৩। চন্দ্রযন ৩ ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে পা রাখার পর চাঁদের ছবি ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কাছে পাঠাচ্ছে। যা নিয়ে উচ্ছ্বসিত গোটা ভারতবর্ষ। প্রত্যেক ভারতবাসীর কাছে এ এক ঐতিহাসিক মুহূর্ত। সেই বিক্রমের ছোট্ট রেপ্লিকা তৈরি করে ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদেরকে উৎসর্গ করেছেন কেশপুরের প্রসেনজিৎ কর(Prasenjit Kar)।

প্রসেনজিতের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকে(Keshpur Block)র অন্তর্গত রানীয়ড় গ্রামে। পেশায় মোটরসাইকেল মেকানিক। পাশাপাশি প্রসেনজিৎ মাইকো আর্টিস্ট (Micro Artist) হিসেবেও বেশ খ্যাতি অর্জন করেছে। রুজি রোজগারের জন্য দিনের বেশিরভাগ সময়টাই বাবার মোটরসাইকেল গ্যারেজে কাজ করতে হয় তাকে। তবে যতটুকু অবসর সময় পান, সেই সময় তিনি বিভিন্ন মুনি ঋষি থেকে স্বাধীনতা সংগ্রামী ও ভারতীয় ক্রিকেটারদের ছবি অতি ক্ষুদ্র জিনিসের উপর ফুটিয়ে তোলেন।

তবে সরকারিভাবে কোন ধরনের সাহায্য সহযোগিতা না পেয়েও নিজের প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছেন তার এই প্রয়াসকে। ২৩ শে আগস্ট চাঁদের মাটিতে পা রেখেছে চন্দ্রযান ৩ ল্যান্ডার বিক্রম! প্রসেনজিৎ ল্যান্ডার বিক্রমের একটি অতি ক্ষুদ্র রেফ্লিকা তৈরি করে ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদেরকে উৎসর্গ করেন। তিনি জানান এটি তৈরি করতে তার তিন থেকে চার ঘন্টা সময় লেগেছে। মোবাইলের বিভিন্ন অকেজো পার্টস দিয়ে তৈরি করেছেন। মহাকাশ বিজ্ঞানীদের এই সাফল্যে খুশি মাইক্রো আর্টিস্ট প্রসেনজিৎ ও।

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ