কলকাতা পুরসভার বাজেটে একাধিক চমক দিলেন ফিরহাদ, কী থাকছে সেখানে?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ সামনে বিধানসভা নির্বাচন। তার পরেই কলকাতা পুরসভার নির্বাচন হবে। সেটার আগে আসন্ন অর্থবর্ষের জন্য এই বাজেট পেশ করা হল। মেয়র ফিরহাদ হাকিমের দ্বিতীয় পর্বের এটিই শেষ বাজেট। এই বছর ডিসেম্বর মাসে এখনকার বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে। চলতি ২০২৫–২৬ অর্থবর্ষে কলকাতা পুরসভার মোট আয় হয়েছে ৫৫২৪.৮৪ কোটি টাকা এবং ব্যয় ৫৬৩৯.৫৬ কোটি টাকা। সুতরাং আয়ের থেকে ব্যয়ের অর্থ বেশি। তবু উন্নয়নের কাজ অব্যাহত থাকবে বলে জানিয়ে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

এদিকে ২০২৬–২৭ অর্থবর্ষে ৩.৭২ কোটি টাকা ঘাটতি পূরণ করতে সক্ষম হল কলকাতা পুরসভা। গত অর্থবর্ষ ২০২৫–২৬ বাজেট ঘাটতি ছিল ১১৪.৭২ কোটি টাকা। এবারের বাজেটে জল সরবরাহ ও পয়:প্রণালী, সড়ক উন্নয়ন ও সংরক্ষণ, বসতি পরিষেবা, বাণিজ্যিক প্রকল্প, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং সাধারণ খাতে আয় ও ব্যয়ের চিত্র তুলে ধরলেন মেয়র ফিরহাদ হাকিম। এই অর্থবর্ষে কলকাতা পুরসভার জন্য রাজ্য সরকারি অনুদান বেড়ে হল ৩ হাজার ১৩০ কোটি টাকা হয়েছে। যেটা বিগত অর্থবর্ষে সরকারি অনুদানের ছিল ২ হাজার ৮৯৭ কোটি টাকা ছিল। একই ভাবে মোট রাজস্ব আদায় ২০২৫–২৬ ছিল ১ হাজার ৬৭১ কোটি টাকা। আর ২০২৬–২৭ অর্থবর্ষে রাজস্ব আদায় ২ হাজার ৬৬১.‌৪৩ কোটি টাকা হল। অর্থাৎ রাজস্ব আদায়ের ক্ষেত্রে বর্তমান বাজেটে বৃদ্ধি পেয়েছে ৯৯০.৪৩ কোটি টাকা।

অন্যদিকে অতীত অভিজ্ঞতা বলছে, ঘাটতি বাজেট পেশ হলেও শেষ পর্যন্ত কোষাগারে উদ্বৃত্তই আয় হয়েছে। আর ২০২৪–২৫ অর্থবর্ষে ১২৬.৪০ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করা হলেও বছর শেষে ৩৫১.৪৯ কোটি টাকা উদ্বৃত্ত আয় হয়েছিল। একইভাবে ২০২৩–২৪ অর্থবর্ষেও শেষ পর্যন্ত ৩২০.৩০ কোটি টাকা উদ্বৃত্ত আয় হয়েছিল কলকাতা পুরসভার কোষাগারে। কলকাতা পুরসভার নতুন বিল্ডিং রুলসে রাজ্য সরকার অনুমোদন পাওয়া গিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার শহরে নতুন করে ১ লক্ষ ২৭ হাজার অন্তর্ভুক্ত হয়েছে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। এখন কলকাতার ১৪৪টি ওয়ার্ডে মোট লক্ষ্মীর ভাণ্ডারের উপভুক্তাদের সংখ্যা দাঁড়াল ৭ লক্ষ ৮৩ হাজার বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

এছাড়া ই–পরিষেবার উপরে জোর দেওয়ার কথা জানান মেয়র। ফিরহাদ হাকিম বলেন, ‘‌মানুষকে কলকাতা পুরসভায় না আসতে হয়। তার জন্য ই–পরিষেবার উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে। শহরের নাগরিকের কাছে সবুজ পরিষেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ কলকাতা পুরসভা। তবে ভাষা বিচার করে কারও উপর যাতে অত্যাচার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাজেটে বিশেষ জোর দেওয়া হচ্ছে বস্তি ও ‘উত্তরণ’ প্রকল্পের উন্নয়নে। নাগরিক পরিষেবা আরও শক্তিশালী করাই আমাদের প্রধান লক্ষ্য। রাস্তা মেরামত, আলো–সহ নাগরিক পরিষেবার পরিকাঠামো উন্নয়নের কাজ চলবে।’‌

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের