চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বল দুগ্গা মাঈ কি…., পুজোয় রাজ্যে ৬৫,০০০ কোটি টাকার ব্যবসা

নিজস্ব প্রতিনিধি: সদ্য শেষ হয়েছে দুর্গাপুজো। তার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই এল খুশির খবর। এ বছর কলকাতা-সহ বাংলায় রেকর্ড ব্যবসা হয়েছে। হতচ্ছাড়া বৃষ্টিও দুর্গা পুজোর অর্থনীতিতে আঘাত আনতে পারেনি খুব একটা। দুর্গাপুজো শুরু হওয়ার আগে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছিল। কিন্তু তারপরেও দুর্যোগকে টপকে রেকর্ড পরিমাণ ব্যবসা হল কলকাতা-সহ রাজ্যে। সদ্য সমাপ্ত দুর্গাপুজোতে যে ৬৫ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে তার মধ্যে কলকাতার অবদান রয়েছে ৭০ শতাংশ।

ব্রিটিশ কাউন্সিলের(Biritish Council) একটি সমীক্ষায় উঠে এসেছিল ২০১৯ সালে কলকাতায় দুর্গাপুজোর ব্যবসা হয়েছিল ৩৩ হাজার কোটি টাকা। গত বছর ব্যবসা হয়েছিল ৫৭ হাজার কোটি টাকা। এবার সমীক্ষকদের ধারণা ছিল দুর্গাপুজোর ব্যবসা ৭০ হাজার কোটি টাকা ছাড়াবে। কিন্তু নিম্নচাপের কারণে বৃষ্টি কিছুটা আঘাত এনেছে শারদীয়ার ব্যবসায়। তবুও এ বছর রেকর্ড করেছে বাংলার দুর্গা পুজোর অর্থনীতি।

যেখানে অবদান রয়েছে জিএসটি(GST) ২.০ র। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি আয় করেছে এফ এন্ড বি সেক্টর। রেস্তোরাঁ গুলিতে পর্যটকের আগমণ বেড়েছে ২৫ শতাংশ। এবছর রেস্তোরাঁ থেকে আয় হয়েছে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা থেকে ১৫০০ কোটি টাকা। যার মধ্যে কলকাতা থেকে এসেছে ৬০ শতাংশ টাকা। কলকাতা শহরের আটটি বড় শপিং মল ব্যবসা করেছে ৯০০ কোটি টাকা। যা কিনা গত বছরের ব্যবসার তুলনায় ১০% বেশি। এছাড়া সুরা বিক্রিতে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে এবছর। সব মিলিয়ে পুজোর ক’দিন ছোট থেকে বড় ব্যবসায়ী প্রত্যেকই রোজগারের মুখ দেখেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস প্রাকৃতিক দুর্যোগ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সব কিছুকে উপেক্ষা করে এবার দুর্গাপুজোয় ৬৫ হাজার কোটি টাকার ব্যবসা হল কলকাতায়(Kolkata)।

দুর্গাপুজোয় এত মানুষের সমাগম এবং নিঃসন্দেহে এই বিপুল পরিমাণ অর্থের ব্যবসা, আয়ের জগতে এক বড় দিশা বলে মনে করছেন সমীক্ষকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ক্লাবগুলিকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেওয়া এবং দুর্গাপুজোয় রাজ্য সরকারের উৎসাহদানে যাবতীয় ব্যবস্থা গড়ে তোলা সবেতে এই রেকর্ড পরিমাণ ব্যবসার ক্ষেত্রে বড় সহযোগিতা বলে মনে করছেন সমীক্ষকরা।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের মুখে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামের প্রথম তালিকা প্রকাশ করল কমিশন, কীভাবে দেখবেন?

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ