ধর্ষণ-খুনে সাজাপ্রাপ্ত আসামীর শাস্তি মকুব কলকাতা হাইকোর্টে, কেন এমন ঘটল?

Share:

নিজস্ব প্রতিনিধি : নাবালিকাকে ধর্ষণ ও খুনে যাবজ্জীবন কারাবাসের সাজা প্রাপ্ত ব্যক্তির শাস্তি মুকুব করেছে কলকাতা হাইকোর্ট। পুলিশের তদন্তে একগুচ্ছ ফাঁক ও গাফিলতির প্রমাণ পেয়ে ৯ বছর ধরে জেলখাটা বন্দিকে সম্প্রতি মুক্তি দিয়েছে হাইকোর্ট। পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা শেখ জাহাঙ্গিরকে বেকসুর মুক্তি দিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ।

জানা গিয়েছে, ২০০৮ সালের ঘটনা। ৭ বছরের নাবালিকার দেহ উদ্ধার হয় গোলাঘাট গ্রামে কংসাবতী নদীর তীরে। প্রথমে কেউ কিছু বুঝতে না পারলেও পরে বোঝা যায়, ধর্ষণ করা হয়েছে নাবালিকাকে। পরে কবর থেকে দেহ তুলে তমলুক হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। ধর্ষণ হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়।  ওই রিপোর্টের ভিত্তিতে মেয়েটির বাবা পুলিশের কাছে শেখ আকাশ ও শেখ জাহাঙ্গির নামে দু’জনের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করে। পরে শেখ আকাশ জামিনে মুক্ত হয়ে পালিয়ে যায়। ২০১৭ সালে জাহাঙ্গীরকে ধর্ষণ ও খুনের দায়ে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাবাসের সাজা দেয় নিম্ন আদালত। কারাদন্ড ভোগ করে আপিল করেন শেখ জাহাঙ্গির। 

দীর্ঘ কারাবাসের পরে কলকাতা হাইকোর্টে জেল থেকে আপিল মামলা করেন শেখ জাহাঙ্গীর। এরপরেই জানা গিয়েছে, অভিযুক্তের বীর্যের সঙ্গে নাবালিকার শরীরে রক্তের মিল পায়নি। ফরেনসিক পরীক্ষার রিপোর্টও নিম্ন আদালতে জমা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট জমা হলেও অন্য কোনও মেডিক্যাল রিপোর্ট জমা করা হয়নি। তারপরেই অভিযুক্তের সাজা মুকুব করেছে আদালত। 

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

ইজরায়েলে লোকনাথ মন্দির গড়ার আবেদন নিয়ে চাকলা ধামে নেতানিয়াহুর উপদেষ্টা

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

শীতলকুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য