সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: সই জাল কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আবেদন গ্রহণ করল না আদালত। সই জাল কাণ্ডে অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য দু’দফায় নোটিস দিয়েছিল সিআইডি। আগামী সোমবার ভবানী ভবনে তাঁর হাজিরা দেওয়ার কথাও রয়েছে। তার আগেই সিআইডির দেওয়া নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। সেই মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে আজ, শুক্রবার বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাসের দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূল নেতার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে সেই আবেদন গ্রহণই করলনে না বিচারপতি। বর্তমানে কলকাতা হাইকোর্টে গ্রীষ্মের ছুটি চলছে। আদালত খুললে নিয়মিত বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে এদিন জানিয়ে দিয়েছেন বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাস।

যার ফলে বিপাকে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৮ জুন তাঁকে ভবানীভবনে ডেকে পাঠিয়েছে সিআইডি। এর আগেও তাঁকে একবার এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। যদিও অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। ফের অভিষেককে হাজিরা দিতে নোটিস দেয় সিআইডি। তারপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ। যদিও তাঁর আর্জি এদিন শোনেনি আদালত।

আরও পডুন: পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, উদ্ধার ড্রয়ার ভর্তি কন্ডোম!

তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করতে বিধানসভার সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে একাধিক বিধায়কের সই ছিল। যদিও সেই সইগুলি জাল বলে দাবি করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। এই বিষয়ে বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর কাছে অভিযোগও জানান তাঁরা। যার ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের হয়। তারপরেই সই জাল কাণ্ডের তদন্ত শুরু করে সিআইডি। ইতিমধ্যেই এই মামলায় তৃণমূলের একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডির আধিকারিকরা। সেই একই মামলাতেই অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।

শাবককে বাঁচাতে গিয়ে চা বাগানের জলাশয়ে পড়ে গেল মা হাতি, তারপর যা ঘটল..

টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির

‘গলা টিপে মারতে চেয়েছিল’, চিকিৎসক স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

DMK শাসনাধীনে শিক্ষক-কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

স্কুলের ট্যাঙ্কে মরা পাখি! সেই জলেই পড়ুয়াদের মিড ডে মিল, চাঞ্চল্য ক্যানিংয়ে

রুক্মিনীর মুকুটে নয়া পালক! ‘সমুক’-এ অক্ষয় কুমারের নায়িকা হতে চলেছেন অভিনেত্রী

বেঙ্গালুরু থেকে মালদায় আনা হল ৩১ বাংলাদেশিকে, কেন রাখা হল হোল্ডিং সেন্টারে?

উৎসবের পাতে রাজকীয় স্বাদ! বানিয়ে নিন স্পেশাল ‘তিল বাটা চিকেন’

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক

আত্মহত্যার চেষ্টা কার্গিল যুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন সেনা কর্তার, কেন এহেন পদক্ষেপ?