শহরে বেআইনিভাবে ট্রাক ঢুকছে কীভাবে? এবার ঘুষকাণ্ডে গ্রেফতার কলকাতা পুলিশের হোমগার্ড

এবার সেই ভিত্তিতে তদন্তে নেমে কলকাতা পুলিশের এক হোমগার্ডকে গ্রেফতার করল রাজ‌্য পুলিশের দুর্নীতিদমন শাখা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নো এন্ট্রি থাকা সত্ত্বেও শহরে বেআইনিভাবে ঢুকছে ট্রাক। সিন্ডিকেটের হাতে মাত্র আড়াই হাজার টাকা দিলেই মিলছে সেই অনুমতি। হাওড়া, কলকাতা ও রাজ্যের অন‌্যান‌্য শহরগুলির নো এন্ট্রি জোন দিয়ে সহজেই ঢুকে পড়ছে মালবাহী ট্রাকগুলি। দীর্ঘদিন ধরেই এমন একাধিক অভিযোগ রয়েছে পুলিশের হাতে। এবার সেই ভিত্তিতে তদন্তে নেমে কলকাতা পুলিশের এক হোমগার্ডকে গ্রেফতার করল রাজ‌্য পুলিশের দুর্নীতিদমন শাখা। তিনি উলটোডাঙা ট্রাফিক হোমগার্ডে কর্মরত বলে জানা গিয়েছে।

কীভাবে শহরে বেআইনিভাবে ঢুকে পড়ছে মালবাহী ট্রাকগুলি? সেই বিষয়েই ওই হোমগার্ডকে জিজ্ঞাসাবাদ করতেই অসঙ্গতি ধরা পড়ে। এমনকি তিনি তদন্ত প্রক্রিয়ায় কোনরকমে সহযোগিতা করেননি। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরেই ঘুষের মাধ্যমে শহরে বেআইনিভবে ট্রাক ঢুকছে। তদন্তকারীদের অনুমান, এই কারবারের সঙ্গে বড় চক্র জড়িয়ে আছে। আর তাঁদের সঙ্গেই যুক্ত ওই ট্রাফিক হোমগার্ড। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত? সেই বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

সম্প্রতি সংশ্লিষ্ট বিষয় সংক্রান্ত কয়েক কোটি টাকার দুর্নীতির খোঁজ পেয়েছে রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখা। এরপরেই তদন্তের মাধ্যমে হাওড়া থেকে ওই সিন্ডিকেটের এক মাথা সঞ্জীবকে গ্রেফতার করে এসিবি। তাঁকে জেরা করে এসিবি-র গোয়েন্দারা জানতে পারেন যে, সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগ রয়েছে কিছু সরকারি আধিকারিকেরও। সঞ্জীব সিন্ডিকেটের হয়ে  ট্রাক চালকদের থেকে একটি বিশেষ কার্ড দিয়ে টাকা তুলত। সেই কার্ড দেখালেই নো এন্ট্রির সময়ে বেআইনিভাবে ট্রাকগুলিকে ছেড়ে দিত হাওড়া, কলকাতা ও বারুইপুরের কয়েকটি ট্রাফিক গার্ডের পুলিশ। এইভাবে রমরমা ব্যবসা চলছে ওই সিন্ডিকেটের। আর সঞ্জীব ট্রাফিক গার্ডের পুলিশের কাছে মাসোহারা পৌঁছে দিত। এবার বিজেপি শাসনাধীনে সেই ঘুঘুদের বাসা ভাঙছে এসিবি। এই বিষয়ে এসিবির এক কর্তা জানিয়েছেন, ২০১৪ সাল থেকে ১২ বছর ধরে দক্ষিণবঙ্গে এই বিপুল টাকার দুর্নীতি চলছে। এবার সেই সূত্র ধরেই কলকাতা পুলিশের এক ট্রাফিক হোমগার্ড গ্রেফতার হল। 

বিমানে হট্টগোল ও পুলিশ-নার্সকে মারধরের অভিযোগে গ্রেফতার ‘লিগ্যাল ব্লন্ড’-খ্যাত অভিনেত্রী সেলমা

স্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, প্রতিশোধ নিতে দুই বন্ধুর সঙ্গে যা করল স্বামী….

মহিলার গায়ে বিয়ার পড়ে যাওয়ার জেরে পিটিয়ে খুন যুবককে! দিল্লির নাইটক্লাবে ভয়ংকর কাণ্ড

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

পারিবারিক অশান্তি, তিন সন্তানের সামনেই স্ত্রীকে খুন করে পলাতক স্বামী

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

চিকিৎসাধীন অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে বন্দির অস্বাভাবিক মৃত্যু, উঠছে একাধিক প্রশ্ন

জেলায় জেলায় পুজো উদ্বোধনে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

‘আমেরিকার সঙ্গে চুক্তি করতে চায় ইরান’, ট্রাম্পের নয়া মন্তব্যে শুরু চর্চা

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

রামলীলা মেলার টাকা নিয়ে বচসার সময় চলল এলোপাথাড়ি গুলি! মৃত দুই ভাই-সহ ৩

হয়েছে অস্ত্রোপচার! হাসপাতাল থেকে ছবি পোস্ট বাটলারের, কবে ফিরবেন ২২ গজে?

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের