জলমগ্ন কলকাতা, নামী মণ্ডপগুলির অবস্থা কেমন জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। সোমবার রাত ঠেকে যে  প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত তিলোত্তমা। এদিকে আজ দ্বিতীয়া। দেবীপক্ষ পড়ে গিয়েছে। অন্য বছর দ্বিতীয়াতে রাস্তায় থাকে থিকথিকে ভিড়। এবছর কলকাতা ও শহরতলীর যেদিকেই তাকান যাচ্ছে সেদিকেই কোমর সমান জল। এই পরিস্থিতিতে প্রমাদ গুণছেন শহরের একাধিক পুজো উদ্যোক্তারা। সারা বছরের চিন্তা ভাবনা, শিল্পীদের পরিশ্রম, থিমের বাহার, তাক লাগানো মণ্ডপ সজ্জা সব কিছুই আংশিক ক্ষতিগ্রস্ত। কী অবস্থা শহরের বড় বড় পুজো মণ্ডপগুলির এক নজরে দেখে নেওয়া যাক।

ত্রিধারা সম্মিলনী: শহরের অন্যতম বড় পুজো গড়িয়াহাটের ত্রিধারা সম্মিলনী। এই বছর তাদের থিম ছিল ‘চলো ফিরি’। ভিন্ন ধরনের থিম করে দর্শনার্থীদের চমকে দিতে চেয়েছিল দক্ষিণ কলকাতার এই পুজো কমিটি। কিন্তু বাধ সেধেছে প্রকৃতি। এখানে এক অংশে মহাদেবের অধিষ্ঠান। পাশেই তৈরি করা হয়েছে দুর্গা মন্দির। সব মিলিয়ে ভিন্ন আঙ্গিকে এবছর ভাবনা ছিল ত্রিধারা সম্মিলনী। ২৩ সেপ্টেম্বর অর্থাৎ আজ মঙ্গলবার রাত থেকে এই পুজো মণ্ডপ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার কথা। কিন্তু বৃষ্টিতে সব পরিকল্পনা মাটি।

টালা প্রত্যয়: চলতি বছর শতবর্ষে পা দিল টালা প্রত্যয়। এই বছর তাদের থিম বীজ অঙ্গন। পরিকল্পনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ বছর টালা প্রত্যয়ের থিম সং লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো উদ্বোধনও হয়ে গিয়েছে তাঁর হাত ধরে। দর্শকদের জন্য আগামী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে খুলে দেওয়া হবে মণ্ডপ। টালার উদ্যোক্তারা বলছেন এবার যেহেতু পুজো আগে, তাই বৃষ্টি হতে পারে এই চিন্তাভাবনা করেই মণ্ডপ তৈরি করা হয়েছে। ফলে বৃষ্টিতে মণ্ডপের কোনও ক্ষতি বৃষ্টিতে হয়নি। বাইরের অংশ কিছুটা ভিজে গিয়েছে।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাব: শ্রীভূমির পুজো উদ্বোধন করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পুজো নিয়ে তুঙ্গে থাকে উন্মাদনা। এ বছরও মহালয়ার দিন থেকেই ভিড় জমিয়ে ছিলেন মানুষ। সোমবার রাতের প্রবল বৃষ্টির পরে শ্রীভূমির মণ্ডপের সামনেও  জল। তারপরেও  বিন্দুমাত্র ভাটা পড়েনি উন্মাদনায়। মণ্ডলবার সকালে জল পেরিয়েই অনেককে পৌঁছে গিয়েছেন মণ্ডপের সামনে। চলেছে সেলফি তোলাও। বৃষ্টিতে এই পুজো মণ্ডপের কোনও ক্ষতি হয়নি।

সন্তোষ মিত্র স্কোয়ার: চলতি বছর সন্তোষ মিত্র স্কোয়ারের থিম ‘অপারেশন সিঁদুর’। পুজোর উদ্যোক্তা সজল ঘোষ। তিনি জানিয়েছেন, বৃষ্টিতে  প্যান্ডেলের খুব একটা ক্ষতি হয়নি। ফাইবারের প্যান্ডেল বলেই বাঁচোয়া। তবে কিছু সমস্যা যে রয়েছে তা স্বীকার করে নিয়েছেন সজল ঘোষ। কারণ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো খোলা মাঠে হয়। তাই চিন্তা রয়েছেই।

হাতিবাগান সর্বজনীন: এ বছর হাতিবাগান সর্বজনীনের থিম গঙ্গা ঘাট। এই থিমের মধ্য দিয়ে গঙ্গার ঘাটের নানা কাহিনীর কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন পুজোর। আগামী ২৫ তারিখ থেকে সাধারণ মানুষের জন্য পুজো মণ্ডপের দরজা খুলে দেওয়ার কথা। কিন্তু সোমবার রাতে প্রবল বৃষ্টির পরে জল জমেছে মণ্ডপের মধ্যেও।

কাশীবোস লেন: উদ্যোক্তারা জানাচ্ছেন, তাঁদের প্যান্ডেল মাঠের মধ্যে হয়। তাই মণ্ডপের কোনও ক্ষতি হয়নি। তবে, যেখানে খাবারের স্টল বসে তা পুরোপুরি জলমগ্ন।

চেতলা অগ্রণী: চেতলা অগ্রণীতে এসে প্রতি বছর দেবী দুর্গার চোখ আঁকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে পুজো মণ্ডপের বাইরে হাঁটু সমান জল। মণ্ডপের অভ্যন্তরভাগ খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি।

দমদম তরুণ দল: চলতি বছরে দমদম তরুণ দলের থিমে অনেকাংশে ছিল মাটির কাজ। যা বৃষ্টি হয়েছে তাতে সামান্য ক্ষতিগ্রস্ত মণ্ডপ। কিন্তু এরপর যদি বৃষ্টি হয় তাহলে পুজো শেষ তরুণ দলের। ফলে তীব্র আশা আশঙ্কার মধ্যে রয়েছে পুজো উদ্যোক্তারা।

ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ কলকাতা-সহ সব জেলায় বৃষ্টি হবে নাকি রোদ?

চাকরি চাই? ১৯৫ পদে লোক নিচ্ছে রেল, ৫ নভেম্বর শুরু আবেদন

অভাবনীয় সুযোগ, ২৭ হাজার টাকা ছাড়ে মিলছে Oppo Reno16

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃত ১৮, ধসে পড়ল ৩০০-র বেশি বাড়ি

হাতে কোথায় থাকে রাহু রেখা? কোন চিহ্নকে বড় সমস্যার ইঙ্গিত বলে ধরা হয়, জানুন

বুধের উল্টো চালে ৪৮ ঘণ্টার মধ্যেই ভাগ্য বদলে যাবে ৩ রাশির জাতকদের

শুক্রে বড় বিপদে আশঙ্কা, কাছের মানুষের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা, জানুন রাশিফল

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য