হরিদেবপুরে প্রেমিকের সঙ্গে যোগসাজশে মা পুড়িয়ে মারার চেষ্টা করেন মেয়েকে

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিদেবপুর: নিজের মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন গর্ভধারিনী মা ও তাঁর প্রেমিক। মায়ের প্রেমিক হলেন একজন পুলিশ কর্মী। পুলিশ মেয়ের অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছে।ঘটনাটি ঘটেছে কলকাতার হরিদেবপুরের(Haridevpur) মতিলাল গুপ্ত রোডে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়।

হরিদেবপুরের একটি ফ্ল্যাটে মঙ্গলবার আনুমানিক ভোর চারটে নাগাদ আচমকাই আগুন লাগে। সেই ফ্ল্যাটেই(Flat) ১৬ বছরের মেয়েকে নিয়ে থাকতেন অভিযুক্ত মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল ও হরিদেবপুর থানার পুলিশ। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  সেই ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে বিস্ফোরক কিছু তথ্য আসে। এদিন দুপুরে হঠাৎই থানায় হাজির হয় ওই ১৬ বছরের নাবালিকা। সে দাবি করে, তার মা তাকে পুড়িয়ে মারার পরিকল্পনা করেছিলেন। প্রেমিকের সঙ্গে যোগসাজশ করেই এই ছক কষা হয়েছিল।

ওই নাবালিকার কথায়, এদিন ভোরে যখন বাড়িতে আগুন লাগে তখন তার মাকে বাথরুমে কারওর সঙ্গে ফোনে কথা বলতে শুনেছে। তার মা ফোনে বলে, ‘ঘরে আগুন লাগানো গেলেও মেয়েকে মারা যায়নি, সে বেঁচে গেছে।’ কে ছিলেন ফোনের ওপারে? ওই নাবালিকার কথায়, মায়ের কথা শোনার পরই তাঁর ফোন ঘেঁটে দেখে সে। সেই ফোনে একজনের সঙ্গে চ্যাট পড়ে জানতে পারে মায়ের প্রেমিকের সঙ্গেই আলোচনা করে তাকে খুন করার পরিকল্পনা করা হয়েছিল।

সেই চ্যাট(Chat) থেকেই নাবালিকা জানতে পারে যে, কয়েক মাস আগে একটি ডেটিং অ্যাপে(Datting App.) অভিযুক্ত মহিলার সঙ্গে আলাপ হয় এক যুবকের। সেই আলাপ ক্রমশ গড়ায় প্রেমে। দু’জনের মধ্যে বাড়ে ঘনিষ্ঠতা। ওই যুবক পেশায় একজন পুলিশকর্মী। তাঁদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিল ওই নাবালিকা।মেয়েটির অভিযোগ পেয়েই তার মা ও প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, প্রেমের পথের কাঁটা মেয়েকে হটাতে খুনের পরিকল্পনা করা হয়েছিল।

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ