জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থা স্থিতিশীল, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি: রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল। মন্ত্রীর চিকি‍ৎসায় এক মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। শুক্রবার রাতে অ্যাপলো হাসপাতালের পক্ষ থেকে এক মেডিকেল বুলেটিনে এ কথা জানানো হয়েছে। তবে শারিরীক অবস্থা স্থিতিশীল হলেও চিকি‍ৎসকদের নিরবিচ্ছিন্ন নজরদারিতে রয়েছেন তিনি।

টানা ২০ ঘন্টা তল্লাশি ও জেরা শেষে বৃহস্পতিবার রাত তিনটে নাগাদ রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার করা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার দুপুরে তাঁকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করেছিল ইডি। এজলাসেই মারাত্মক অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। বমি করার পাশাপাশি অজ্ঞানও হয়ে পড়েন। শেষ পর্যন্ত শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে আদালতে ভর্তির অনুমতি দেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক তনুময় কর্মকার। সন্ধে সাতটা ৫ মিনিটে অ্যাপলো হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

তড়িঘড়ি্ই শুরু হয় চিকি‍ৎসা। অ্যাপলো হাসপাতালের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, মন্ত্রীর সুগারের সমস্যা বেড়েছে। তাঁর শরীরে মাথা ঘোরা, বমি ভাব, শারীরিক দুর্বলতা রয়েছে। তাছাড়া বাঁ দিকের বাহুতে যন্ত্রণা, মূত্রনালীতে সমস্যা-সহ একাধিক উপসর্গ লক্ষ্য করা গিয়েছে। তাঁকে ইন্টারনাল মেডিসিন, স্নায়ু রোগ, হৃদরোগ ও নেফ্রোলজির বিশেষজ্ঞ চিকি‍ৎসকরা পরীক্ষা করে একাধিক পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন। সিটি স্ক্যান, এমআরআই-সহ রক্তের বেশ কয়েকটি পরীক্ষা করা হচ্ছে। যদিও আপাতত তার শারিরীক অবস্থা স্থিতিশীল।

 

বিলাসবহুল জীবনযাপন ও পার্টির খরচ জোগাতে প্রেমিককে নিয়ে পিসিকে খুন বিবাহিত ভাইঝির

জমি-দুর্নীতি মামলায় স্বস্তি মিলল না হাইকোর্টে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক

আমেরিকায় রক্তাক্ত পারিবারিক সংঘর্ষে নিহত ৩, আহত ১

স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

১৫ আগস্ট ভাষণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

অসমে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, বিপর্যস্ত ১.৬ লক্ষের বেশি মানুষ

প্রেমের ফাঁদে ফেলে তরুণীর সঙ্গে পাশবিক অত্যাচার, গ্রেফতার যুবক

জেলের মধ্যে চাই পিৎজা-নরম বিছানা, দাবি নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত বন্দির

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়ায় দিল্লির উপরে তেলেবেগুনে চটেছেন তারেক রহমান

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল মালদহ, আগুনে ঝলসে গুরুতর আহত শিশু-সহ ৭

অতিরিক্ত গতির জেরে বড় দুর্ঘটনা! উলুবেড়িয়ায় উল্টে গেল যাত্রীবোঝাই বাস, তারপর…

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ