চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা , মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার প্রবল বৃষ্টির আশঙ্কা।বর্ষা এল কলকাতায়। নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে ঢুকল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ২৯ শে মে বালুরঘাটে ঢুকে ছিল বর্ষা। তারপর থেকে মনসুন ব্রেক ছিল।মঙ্গলবার মৌসুমী অক্ষরেখা বালুরঘাট ছাড়িয়ে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ এবং ওড়িশার বেশিরভাগ অংশ, ঝাড়খন্ড ও বিহারের কিছু অংশে ঢুকে পড়েছে।উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের(Bay Of Bengal) ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এটির বর্তমানে অবস্থান দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। এটি আগামী ২৪ ঘণ্টায় আরো শক্তি বাড়াবে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এই নিম্ন চাপের অভিমুখ রয়েছে। এর প্রভাবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়েছে। গতি পেয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখা। দক্ষিণবঙ্গে মঙ্গল ও বুধ বার বৃষ্টি বাড়বে। মৎস্যজীবীদের সতর্কবার্তা জারি।

১৯শে জুন বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। মঙ্গল ও বুধবার বাংলা এবং ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ৬০ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার প্রবল বৃষ্টির আশঙ্কা। ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি এবং বাঁকুড়া জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের(South Bengal) বাকি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হতে পারে ৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত। কিছু জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাসের পূর্বাভাস।

বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া ,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্র ও শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। রবিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।উত্তরবঙ্গে(North Bengal) বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাস বইবে।

মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে।বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে।বৃহস্পতিবার ঝড় – বৃষ্টির পরিমাণ বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে।বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড় বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় বইবে মালদা ,উত্তর দক্ষিণ দিনাজপুর ,জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ