পার্থ ড্যামেজ কন্ট্রোলে হাল ধরবেন মমতা

দলীয় কর্মীদের চাঙ্গা করতে দিতে পারেন বার্তা। আবার গুঞ্জন, পার্থের বদলে তিনি অন্য কারও নাম প্রস্তাব করতে পারেন। নিঃসন্দেহে সেই ঘোষণা ‘বিশেষ’।

Share:

নিজস্ব প্রতিনিধি: পার্থ চট্টোপাধ্যায়কে ইতিমধ্যেই সরানো হয়েছে মন্ত্রিত্ব থেকে। দলের সমস্ত পদ থেকেও সরানো হয়েছে তাঁকে। এমনকি দলীয় মুখপত্র থেকেও সরেছে তাঁর নাম। বিধানসভায় তাঁর কক্ষ আর তাঁর নেই। সরেছে নেমপ্লেট। বিধানসভায় মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) পাশের আসন এতদিন ছিল তাঁর। তবে সেই আসনও স্বাভাবিক ভাবেই সরছে। ওই স্থানে বসতে পারেন ফিরহাদ হাকিম। বেহালা পশ্চিমের বিধায়ক এখনও পার্থ। সূত্রের খবর, আগামী ১৫ অগাস্ট ওই স্থানে যেতে পারেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, ওই দিন মুখ্যমন্ত্রী যেতে পারেন রাত্রি ১২ টা বাজার বেশ কিছু সময় আগে। উল্লেখ্য, স্বাধীনতা দিবসে (INDEPENDENCE DAY) রাত্রি ১২ টা বেজে ১ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করে তৃণমূল। অন্যান্য জায়গার মত ওই জায়গাতেও দলের স্থানীয় নেতৃত্ব, সদস্য, কর্মী ও সমর্থকরা প্রতিবারের মত এবারেও জাতীয় পতাকা উত্তোলন করবে।

শোনা যাচ্ছে, ‘পার্থ ড্যামেজ’ কন্ট্রোলে হাল ধরবেন স্বয়ং নেত্রী। দলীয় কর্মীদের চাঙ্গা করতে দিতে পারেন বার্তা। আবার গুঞ্জন, পার্থের বদলে তিনি অন্য কারও নাম প্রস্তাব করতে পারেন। নিঃসন্দেহে সেই ঘোষণা ‘বিশেষ’।

উল্লেখ্য, গত ২০১৯ সালের বেহালার ম্যান্টনে পার্থ চট্টোপাধ্যায়ের বিধায়ক কার্যালয়ের সামনে স্বাধীনতা দিবস পালনের মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। ওই দিনেই দিল্লি গিয়ে পদ্মশিবিরে নাম লিখিয়েছিলেন বেহালা পূর্বের বিধায়ক শোভন চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন শোভনের বদলে ওই দায়িত্ব সামলাবেন রত্না চট্টোপাধ্যায়। তবে কি এবার পশ্চিমে তিনি ঘোষণা করবেন কারও নাম? না কি সেই ‘কানন’ (শোভন) কে ফের দেখা যাবে আবার জোড়াফুলে? হয়তো নয়া ভূমিকায়।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা