বিপর্যস্ত চোরবাগানে বিজয়ায় ‘অন্ধকারে’ই রয়েছে প্রতিমা, হয়নি দেবীবরণ, কবে নিরঞ্জন?

জো উদ্যোক্তারা জানিয়েছেন, গতকাল মণ্ডপে দেবী বরণ হয়নি। কিন্তু প্রথা মেনে ঘট বিসর্জন হয়েছে। কিন্তু প্রতিমা নিরঞ্জন এখনও বাকি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গা পুজো শেষ, আজ একাদশী। তবে ২০২৬ সালের পুজো মনে থাকবে সকল বাঙালির। এ বছর পড়েছিল দুটো সপ্তমী। প্রথম সপ্তমীর সন্ধ্যায় আলো ঝলমলে উৎসবের তিলোত্তমায় যেন আচমকাই নেমে আসে অন্ধকার। চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১৯ জন। আহতরা এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এ বছর কলকাতার বুকে সবথেকে ট্রেন্ডিং প্যান্ডেল হয়েছিল চোর বাগান সর্বজনীন। প্রথমা থেকে যে মণ্ডপে ভিড়ে তিলধারণের জায়গা ছিল না, সেখানেই নেমে আসে শ্মশানের নিস্তব্ধতা। এখন ওই প্যান্ডেলে ঢুকতে ভয় পাচ্ছেন ক্লাব কর্তৃপক্ষরাও। দশমীতেও একইভাবে আঁধারে ডুবেছিল মণ্ডপ।

পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, গতকাল মণ্ডপে দেবী বরণ হয়নি। কিন্তু প্রথা মেনে ঘট বিসর্জন হয়েছে। কিন্তু প্রতিমা নিরঞ্জন এখনও বাকি। কবে প্রতিমা নিরঞ্জন হবে, তা জানা নেই। কারণ, চোরবাগান মণ্ডপ চত্বর এখন তদন্তাধীন। কলকাতা হাই কোর্টের সঙ্গে আলোচনা করে গঠিত সিট ঘটনার তদন্ত করছে। ঘটনাস্থলে সবকিছু খতিয়ে দেখার পর রিপোর্ট তৈরি করা হবে। তারপর পুলিশি ছাড়পত্র দিলেই হবে প্রতিমা নিরঞ্জন। সবমিলিয়ে আপাতত চোরবাগান সর্বজনীনের প্রতিমা নিরঞ্জন স্থগিত রয়েছে। চোরবাগানে সেদিন কীভাবে এই বিপর্যয় হয়েছিল, সেটাই এখন খুঁজে বের করার দায়িত্বে রয়েছে সিট। শুধু তাই নয়, নয়া এই কমিটিকে পুরো ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে বলা হয়েছে।

একইভাবে মণ্ডপে কতজন লোকধারনের ক্ষমতা ছিল এববগ দুর্ঘটনার দিন কতজন লোকজন ছিল সেখানে, সবটাই খতিয়ে দেখা হবে। শুধু তাই নয়, বিপর্যয়কে ঘিরে একাধিক তথ্য সামনে আসছে। ঘটনার দিন মণ্ডপ ভেঙে পড়ার একটা গুজবও ছড়িয়ে পড়েছিল। আবার বৃষ্টির জন্য হুড়োহুড়িতে এমন ঘটনা ঘটেছে বলে দাবি উঠেছে, কোনটা সত্যি, সেটাও তদন্ত করে দেখা হবে। 

ফিলিপসের চওড়া ব্যাটের উপর ভর করে ভারতকে ২২৬ রানের টার্গেট নিউজিল্য়ান্ডের

বয়স শুধু সংখ্যামাত্র, ৩৯-এ রঞ্জিতে ইতিহাস গড়লেন জলজ সাক্সেনা

নিরাপত্তাজনিত কারণে দিল্লিতে কনসার্টের অনুমতি পেলেন না দিলজিৎ

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ১ ভারতীয়, জখম আরও ২

‘আগামী ৩০ বছর ক্ষমতাতে ফিরতে পারবেন না,’ রাহুলকে খোঁচা শাহের

বিসর্জন শেষ হতেই রণক্ষেত্র আরামবাগ! দুই পাড়ার সংঘর্ষে উত্তেজনা, আটক ৬

প্রথম ইনস্টাগ্রাম পোস্টেই নিজের জীবনের ঝলক, কবে প্রকাশিত হচ্ছে সোনিয়ার ‘Belonging: A Journey of Love’?

মেসি বিদায় নিলেও আর্জেন্তিনার কোচের দায়িত্বে থাকছেন স্কালোনি

মায়ের গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

‘নির্বোধের মতো মন্তব্য ‘, ফ্রান্সের অশান্তিতে মুসলিমদের দায়ী করে ট্রাম্পের বক্তব্য খারিজ ম্যাক্রোর

‘সত্যের পাশে দাঁড়াও,’ ছেলে রাইহানের ছবি প্রদর্শনী বিতর্কে মন্তব্য প্রিয়ঙ্কার

পুজো মিটতেই ময়দানে ইন্ডিয়া জোট, নভেম্বরের শুরুতে সমাবেশ, আজ বৈঠকে মমতা-রাহুলরা