২টি সম্পত্তির মিউটেশনে ২ কোটি ১৯ লক্ষের দাবি, তদন্তের নির্দেশ হাইকোর্টের

খড়দহ পুরসভা এলাকায় ২টি সম্পত্তির Mutation Fee বাবদ ২ কোটি ১৯ লক্ষ টাকার নোটিস পাঠিয়েছিল পুরসভা কর্তৃপক্ষ। হাইকোর্ট দিল তদন্তের নির্দেশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্যতম পুরসভা এলাকা খড়দহ(Khardah Municipality)। সেই শহরেই কিনা ২টি সম্পত্তির(Property) মিউটেশনের জন্য পুরসভা কর্তৃপক্ষ প্রায় সওয়া ২ কোটি টাকা দাবি করেছে একটি বাণিজ্যিক সংস্থার কাছে। সম্পত্তির Mutation Fee হিসেবে এই বিপুল টাকা পুরসভা দাবি করায় তাঁরা কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন। হাইকোর্টও এই ঘটনায় চরম বিস্মিত ও হতভম্ব। আর তার জেরেই এই ঘটনার তদন্তের জন্য হাইকোর্ট উত্তর ২৪ পরগনার জেলাশাসককে(District Magistrate) নির্দেশ দিয়েছে। পাশাপাশি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা রাজ্যের Vigilance Department-কেও তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ওই দুই নির্দেশের পাশাপাশি আদালত খড়দহ পুরসভার দেওয়া নোটিসও খারিজ করেছে। সেই সঙ্গে পুরপ্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে, ফের সব দিক খতিয়ে দেখে ওই ২টি সম্পত্তির Mutation Fee কত হবে, তা নিশ্চিত করতে।  

জানা গিয়েছে, ওই সম্পত্তি ২টি ২০২৩ সালের সেপ্টেম্বরে কিনেছিল Frontier Wear House নামে একটি বেসরকারি সংস্থা যাদের খড়দহ পুরসভা Mutation Fee বাবদ সওয়া ২ কোটি টাকার নোটিস পাঠিয়েছিল। ওই সংস্থাটি সম্পত্তি ২টি কিনে সেখানে Logistics Business Hub বানাতে চাইছে। সেই কারণেই তাঁরা সম্পত্তি দুটির মিউটেশন করাতে খড়দহ পুরসভার দ্বারস্থ হয়েছিল। আর তারপরেই তাঁদের হাতে ২ কোটি ১৯ লক্ষ টাকার Mutation Fee’র নোটিস ধরায় খড়দহ পুরসভা কর্তৃপক্ষ। সেই নোটিসকে কিছুটা বাধ্য হয়েই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা ঠোকে Frontier Wear House কর্তৃপক্ষ। যদিও সেই নোটিস খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বরঞ্চ আদালতের কড়া নির্দেশ আগামী ১৫ দিনের মধ্যে খড়দহের পুরপ্রধানকে ব্যক্তিগত ভাবে এই জটিলতার মীমাংসা করতে হবে। যদিও নিজেদের তরফ থেকে কোনও কিছু ভুল হয়নি বলেই এখন দাবি করছে খড়দহ পুরসভা কর্তৃপক্ষ।   

খড়দহ পুরসভার পুরপ্রধান নীলু সরকার জানিয়েছেন, ‘আমরা আইন মেনে কাজ করেছি। আমরা জমির মিউটেশন করার ক্ষেত্রে জমির নির্ধারিত মূল্যের ওপর সাধারণত ১ শতাংশ কর নিয়ে থাকি। আর এই করের ওপর নির্ভর করে পুরসভার বাকি কাজ চলে। প্রচুর সংখ্যক পুরকর্মীর বেতন দেওয়া, সাফাইয়ের সরঞ্জাম কেনা, নাগরিক পরিষেবা দেওয়া— এই সব কাজ হয়। পুরসভার স্বাস্থ্য পরিষেবা, অ্যাম্বুল্যান্স চালাতেও খরচ হয়। জেলাশাসকের চিঠি পেয়েছি। পুরসভা যে কোনও টাকা নিলে তার বিনিময়ে রিসিভ কপি দেওয়া হয়। ব্যক্তিগত আমরা কোনও টাকা নিই না। বাকিটা আদালতের বিষয়।’

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের