‘ব্রাহ্মণ পরিবারের ২ কোটি ভোট দিদির কাছে যাবে’, বললেন ব্রাহ্মণ সমাজের প্রেসিডেন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলার মানুষের ভোটাধিকার রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার আজ মঙ্গলবার (১০ মার্চ) পঞ্চম দিন। সমাজের বিভিন্ন স্তরের মানুষ মমতার ধর্নামঞ্চে আসছেন। পঞ্চমদিনে ব্রাহ্মণ ও বৈষ্ণব সমাজের ২ প্রতিনিধি হাজির হয়েছিলেন। পাশাপাশি শিখ সম্প্রদায়ের বহু মানুষও হাজির হয়েছেন এই ধর্নামঞ্চে।

এদিন ব্রাহ্মণ সমাজের প্রেসিডেন্ট ইন্দ্রনীল মুখোপাধ্যায় বলেছেন, তাঁদের ৪টি সংগঠন আছে বাংলায়। বর্তমান সময়ে ব্রাহ্মণ সমাজ মাসে অনুদান পাচ্ছে। বাংলাতে ২ কোটি মানুষ ব্রাহ্মণ পরিবারের সঙ্গে যুক্ত রয়েছেন। সেই দু’কোটি মানুষের ভোট, নিশ্চিতরূপে দিদির কাছে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে মহান নেত্রী বলে জানান তিনি। পাশাপাশি বলেছেন তাঁদের অধিকারের জন্য সময় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন ধর্নামঞ্চে বসেই তুলি হাতে তুলে নিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্যানভাসে ছবি আঁকতে দেখা গিয়েছে তাঁকে। ছবির কেন্দ্রে বড় করে ইংরেজি অক্ষরে লেখা এসআইআর। সেই ছবিতেই মুখ্য নির্বাচন কমিশনারকে কটাক্ষ করে তিনি লিখলেন, ‘ভ্যানিশ কুমার’। মঙ্গলবার ধর্নামঞ্চে এমনই এক ভিন্ন দৃশ্য দেখা গেল।  ছবির মধ্যে ইংরেজি হরফে এসআইআর লিখে তার পাশেই কটাক্ষের সুরে ‘ভ্যানিশ কুমার’ লিখে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর এই ছবি আঁকার মুহূর্ত ঘিরে ধর্নামঞ্চে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা যায়।

চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে লক্ষ লক্ষ ভোটারদের নাম। এর প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই মমতা বলেছেন, জীবিত থেকেও ভোটার তালিকায় ‘মৃত’ ভোটারদের কয়েকজনকে তিনি নিয়ে আসবেন এই মঞ্চে। সেইমতো শনিবার তাঁদের মঞ্চে তোলেন মুখ্যমন্ত্রী। তারপরে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব থেকে সাংস্কৃতিক জগতের মানুষও হাজির হয়েছেন তার ধর্নামঞ্চে। পঞ্চম দিনেও তা অব্যাহত রয়েছে। 

৩ বছরের শিশুকে ধর্ষণ-খুন, অভিযুক্ত বৃদ্ধকে ফাঁসির সাজা দিল পুণের আদালত

‘এটাই শেষ,’ বেফাঁস মন্তব্যে হুমায়ুনকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

বর্ষার দিনে বাড়িতে বানান রেলওয়ে স্টাইলের মুখরোচক ভেজ কাটলেট, জানুন রেসিপি

বিয়ের কেনাকাটার নামে হবু স্বামীর কাছ থেকে কোটি টাকা নিয়ে প্রেমিককে দিয়েছিলেন সিয়া

ডায়েটেও খেতে পারবেন! ময়দা-ক্রিম ছাড়া বানিয়ে নিন জিভে জল আনা মালাই কোফতা

কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ি, ঘটনাস্থলে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী

মহরমের অনুষ্ঠান নিয়ে বিতর্ক, টিভি চ্যানেলের লাইসেন্স বাতিল করল শাহবাজ সরকার

বিধানসভায় পাস হল OBC সংরক্ষণ সংশোধনী বিল

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

ফ্রিজ অ্যাকাউন্ট মামলায় হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ কালীঘাট তৃণমূলের, মঙ্গলে শুনানির সম্ভাবনা

চম্পত রাইয়ের জবানবন্দি রেকর্ড, রাম মন্দির নিয়ে সামনে আসবে বড় কোনও তথ্য?

কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের, বিদেশযাত্রা মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ