বাংলায় সিপিআইএমের ২৩ প্রার্থীর মধ্যে জামানত খুঁইয়েছে ২১ জন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভার পরে লোকসভার ভোট। রাজ্যজুড়ে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে সিপিআইএম। খালি হাতেই ফিরতে হয়েছে রাজ্যে ৩৪ বছর ধরে রাজত্ব চালানো দলকে। বঙ্গের রাজনীতিতে প্রাক্তন শাসকদল যে অপ্রাসঙ্গিক, তা ফের একবার বুঝিয়ে দিয়েছেন ভোটাররা। সংবাদমাধ্যমের দৌলতে ‘ভেসে থাকা’ সিপিএমের হাল কতটা শোচনীয়, তা সদ্য সমাপ্ত লোকসভা ভোটের পরিসংখ্যানেই স্পষ্ট। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ২৩ আসনে লড়েছিল স্বঘোষিত সর্বহারার দল। তার মধ্যে ২১ আসনেই জামানত খোয়াতে হয়েছে। কোনও ক্রমে জামানত বাঁচাতে পেরেছেন দলের দুই বর্ষীয়ান নেতা মহম্মদ সেলিম ও সুজন চক্রবর্তী। যে তরুণ প্রজন্মের উপরে ভরসা রেখে বঙ্গে হারানো জমি পুনরুদ্ধারের জন্য ঝাঁপিয়েছিল প্রাক্তন শাসকদল, সেই তরুণ নেতা-নেত্রীরা জামানত খুঁইয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে সৃজন ভট্টাচার্য-দীপ্সিতা ধর, সায়ন বন্দ্যোপাধ্যায়রা ডাহা ফেল করেছেন। তরুণ ভোটারদের কাছে কোনও প্রভাবই ফেলতে পারেননি নেট মাধ্যমের বিপ্লবীরা।

রাজ্যের ৪২ আসনের মধ্যে ৩০ আসনে লড়েছিল বামফ্রন্ট। বাকি ১২ আসন ছেড়ে দিয়েছিল কংগ্রেসকে। তবে জোট শর্ত ভেঙে কোচবিহারে ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল কংগ্রেস। পাল্টা পুরুলিয়া আসনে কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল ফরওয়ার্ড ব্লক। বামফ্রন্ট শরিক হিসাবে সাত আসনে লড়েছিল আরএসপি, সিপিআই ও ফরওয়ার্ড ব্লক। সাত আসনেই জামানত হারাতে হয়েছে। নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী, মোট বৈধ ভোটের এক-ষষ্ঠাংশ অর্থাৎ ছ’ভাগের এক ভাগ ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত থাকবে। না পেলে নির্বাচন কমিশনে প্রার্থী হওয়ার জন্য রাখা গচ্ছিত টাকা বাজেয়াপ্ত হয়।

পরিসংখ্যান বলছে, সিপিএমের ২৩ প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মুসলিম ভোটের হিসাব কষেই সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ আসনে দাঁড়িয়েছিলেন তিনি। কংগ্রেসের সমর্থনে লড়ে তিনি পেয়েছেন ৫,১৮,২২৭টি ভোট। দ্বিতীয় স্থান পাওয়ার পাশাপাশি জামানত বাঁচাতে পেরেছেন তিনি। দমদম লোকসভা আসনে ‘কট্টর তৃণমূল বিরোধী’ হিসাবে পরিচিত সুজন চক্রবর্তী পেয়েছেন ২,৪০,৭৮৪ ভোট পেয়ে অল্পের জন্য জামানত বাঁচাতে পেরেছেন। যাদবপুরে যিনি প্রার্থী হয়েছিলেন সেই সৃজন ভট্টাচার্য পেয়েছেন ২,৫৮,৭১২ ভোট। তাতেও জামানত বাঁচাতে পারেননি। শ্রীরামপুরে দাঁড়ানো আর এক ‘অতি বিপ্লবী’ দীপ্সিতা ধর পেয়েছেন ২,৩৯,১৪৬ ভোট।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের