ট্যাংরায় দে পরিবারের ৩ সদস্যকে খুন, ধৃত বাড়িরই বড় ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ট্যাংরায় দে পরিবারে ৩ সদস্যকে খুন করা হয়েছে। আত্মহত্যা করেননি তাঁরা। প্রাথমিক ময়না তদন্তের রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য় উঠে এসেছে। এই ঘটনায় বাড়ির বড় ছেলে প্রণয় দে-কে গ্রেফতার করেছে ট্যাংরা থানার পুলিশ। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত।

জানা গিয়েছে, ১৯ ফেব্রুয়ারি সকালে ট্যাংরার দে পরিবারের ৩ সদস্যের মৃত্যুর ঘটনা গোটা কলাকাতকে নাড়িয়ে দিয়েছিল। ওই একই দিনে বাইপাসের ওপরে দুর্ঘটনায় আহত হয়েছিলেন পরিবারের আরও ৩ সদস্য। তারমধ্যে রয়েছেন বাড়ির বড় ছেলে প্রসূন দে, ছোটো ছেলে প্রণয় দে ও বাড়ি নাবালক দুর্ঘটনায় আহত হয়। এরপরেই বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি ছিলেন তাঁরা। অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেতেই বাড়ির বড় ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে খুনী ডানহাতি। খুনের প্যাটার্ন দেখে বলা হয়েছে, বাঁদিক থেকে ডানদিকে ছুরি দিয়ে চিঁড়ে দেওয়া হয়েছে। বাড়ির বড়ছেলে প্রণয় দে-র স্ত্রী সুদেষ্ণা দে, ছোটছেলে প্রসূন দে-র স্ত্রী রোমি দে ও তাঁদের মেয়েকে খুন করা হয়। দুই বউয়ের গলা ও হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছিল। নাবালিকাকে খুন করা হয়েছিল খাবারে বিষ মিশিয়ে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, নাবালিকার শরীরে আরও আঘাত ছিল।

শনিবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই ট্যাংরা তানার পুলিশ বাড়ির বড় ছেলেকে গ্রেফতার করে শিয়ালদহ আদালতে তুলেছে। তারপরেই তাঁকে ৩০ মে পর্যন্ত তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে