৩ মাসের ভোট গেরোয় নতুন নাম নথিভুক্তকরণ বন্ধ স্বাস্থ্যসাথীতে, বিপাকে বহু পরিবার

৩ মাস লম্বা সময়ের চলতি লোকসভা নির্বাচনের জন্য বাংলার বহু পরিবার এখন বিপাকে পড়ে গিয়েছেন স্বাস্থ্যসাথী কার্ডে নতুন নাম নথিভুক্তকরণ বন্ধ থাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) মানুষদের পাশে দাঁড়াতে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার ৫০’রও বেশি প্রকল্প চালু করেছে। এর মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হল স্বাস্থ্যসাথী(Swasthasathi)। বাংলার নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলি এখন ভীষণ ভাবেই নির্ভরশীল হয়ে পড়েছেন এই প্রকল্পের ওপর। কেননা এই প্রকল্পের মাধ্যমে পরিবারের সদস্যরা প্রতি বছর সর্বাধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা(Medical Service) পান সম্পূর্ণ বিনামূল্যে এই প্রকল্পের আওতাভুক্ত বাংলার সব সরকারি ও বেসরকারি হাসপাতালে। শুধু তাই নয়, এই ৫ লক্ষ টাকার বাইরেও বহু দুর্মূল্য ওষুধ, যন্ত্র এবং চিকিৎসার ক্ষেত্রেও সুবিধা পান এই প্রকল্পের উপভোক্তারা। অথচ ৩ মাস লম্বা সময়ের চলতি লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) জন্য বাংলার বহু পরিবার এখন বিপাকে পড়ে গিয়েছেন স্বাস্থ্যসাথী কার্ডে নতুন নাম নথিভুক্তকরণ বন্ধ থাকায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি ভোট পর্বে নির্বাচনী প্রচারে গিয়ে বহুবার কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন একাধিকবভার এই ৩ মাস ধরে ভোটপর্ব চালিয়ে নিয়ে যাওয়্র জন্য। তাঁর দাবি, বিজেপিকে সুবিধা করে দিতেই বিজেপি বান্ধব কমিশন এই পদক্ষেপ করেছে। আর তার দরুণ শুধু যে রাজ্যের বা দেশের যাবতীয় উন্নয়নমূলক কাজ যে শুধু আটকে পড়েছে তাই নয়, আমজনতারও ভীষণব অসুবিধা হচ্ছে। মমতার সেই অভিযোগের সব থেকে বড় প্রমাণ হিসাবে এখন উঠে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে স্বাস্থ্যসাথী কার্ডে নতুন নাম নথিভুক্তকরণ বন্ধ থাকার জন্য আমজনতার ভোগান্তির ঘটনায়। কেননা দেখা যাচ্ছে, বহু রোগীকে ও তাঁর পরিজনকে এই জন্য চূড়ান্ত নাজেহাল হতে হচ্ছে। চিকিৎসা পেতে তাঁরা সমস্যায় পড়ছেন। হাসপাতাল বা নার্সিংহোমে রোগীকে ভর্তি রেখে পরিবারের লোকজনদের সরকারি অফিসে ছুটতে হচ্ছে। তাতেও সুরাহা মিলছে না।

বিভিন্ন কারণে এতদিন অনেকেই স্বাস্থ্যসাথী কার্ড করাননি। অনেকে আবার আবেদন করার পরও কার্ডে নাম ওঠেনি। সুস্থ থাকায় এতদিন এনিয়ে তাঁদের মাথাব্যথা ছিল না। আচমকা অসুস্থ হয়ে পড়ায় তাঁদের কার্ডের দরকার হচ্ছে। তা না হলে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে না। এরকম জরুরি পরিষেবা আদৌ বন্ধ রাখা যায় কিনা, তা নিয়ে রাজ্যের স্বাস্থ্যমহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। রাজ্যের বহু চিকিৎসক থেকে স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, সাধ করে কেউ হাসপাতাল বা নার্সিংহোমে ভর্তি হতে চান না। আচমকা অনেকেই অসুস্থ হয়ে পড়েন রাজ্য সরকার জরুরি ভিত্তিতে আধার কার্ড তৈরি করে দেয়। কিন্তু কমিশনের নির্দেশ থাকায় এখন আর তা করা হচ্ছে না। ফলে রোগী ও তাঁর পরিজনদের এখন বাধ্যতামূলক ভাবে ধারদেনা করে চিকিৎসা করাতে হচ্ছে।

রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকদের দাবি, স্বাস্থ্যসাথী কার্ডে নতুন করে নাম নথিভুক্ত করা যাবে কি না, তা নিয়ে কমিশনের কাছে জানতে চাওয়া হয়েছিল। তাতে কমিশন জানিয়েছে, ‘বেনিফিসারি প্রজেক্ট’-এ যাদের নাম ভোটের আগে নথিভুক্ত আছে, কেবলমাত্র তাঁরাই সুবিধা পাবেন’। ফলে ভোট ঘোষণার পর যারাই নাম নথিভুক্তকরণের জন্য এখন চেষ্টা করছেন তাঁদের সবাইকে খালি হাতেই  ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছেন রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা। তৃণমূল নেতৃত্বের দাবি, কমিশন বিজেপির কথামতো চলছে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের অর্থ বরাদ্দ বন্ধ করে বাংলাকে শায়েস্তা করতে চেয়েছিল। একই উদ্দেশ্যে স্বাস্থ্যসাথী কার্ডে নতুনদের নাম নথিভুক্তকরণ বন্ধ রয়েছে। চিকিৎসা জরুরি পরিষেবা। এসমস্ত পরিষেবা বন্ধ রাখা উচিত নয়। আমাদের কাছে অনেকেই সমস্যা নিয়ে আসছেন। কিন্তু তাঁদের জন্য কিছু করা যাচ্ছে না।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি