আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৪৫জন প্রবাসী বাঙালিকে দেওয়া হল ‘আপন বাংলা’ কার্ড

নিজস্ব প্রতিনিধি: মাতৃভূমিরও বিকল্প কিছু হয় না। বিদেশভূমে চাকরিসূত্রে গিয়ে সেখানেই বসবাস করে যাওয়া বাঙালির সংখ্যা কিছু কম নয়। এই প্রবাসী বাঙালিদেরই(NRI Bangalee) এবার বাংলার(Bengal) সঙ্গে আরও একবার যোগসূত্র গড়ে দিতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। প্রবাসী ভারতীয় তথা বাঙালি, বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের আলাদা পরিচয়পত্র দিতে উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার(West Bengal State Government)। তাঁদের জন্য ইস্যু করা হচ্ছে ‘আপন বাংলা’ কার্ড(Apon Bangla Card)। এ রাজ্যের যাঁরা বিদেশে বসবাস করেন, তাঁদের ‘আপন বাংলা’ কার্ড দেওয়ার কাজ শুরু হল। ইতিমধ্যেই ৪৫ জনকে এই কার্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন দেশের প্রথম Sleeper Coach Vande Bharat Express চলবে বাংলা থেকে

কী এই ‘আপন বাংলা’ কার্ড? এই কার্ডের সুবাদে বাণিজ্য সম্মেলনগুলিতে সামিল হতে পারবেন প্রবাসী বাঙালিরা। এর ফলে রাজ্যে বিদেশি বিনিয়োগের পথ সুগম হবে। এই কার্ডে পাসপোর্ট নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং তিনি কোন দেশের বাসিন্দা, তাও উল্লেখ করা থাকছে। এই পরিষেবার জন্য ‘আপন বাংলা’ নামে একটি নয়া পোর্টালও চালু করছে রাজ্য। গত ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন সেই ‘আপন বাংলা’ পোর্টাল উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরাজ্যের বহু মানুষ বসবাস করেন। এই পোর্টালে রেজিস্ট্রেশন করা থাকলে, তাঁরা যদি কোনও বিপদে পড়েন, তাহলে তাঁদের সঙ্গে সহজেই রাজ্যের প্রতিনিধিরা যোগাযোগ করতে পারবেন। গত তিন মাসে প্রায় ৩৬ হাজার প্রবাসী বাঙালি এই পোর্টালের মাধ্যমে নানা তথ্য আদানপ্রদান করেছেন। রেজিস্ট্রেশন করেছেন ৮২ জন।

আরও পড়ুন বাংলা সহায়তা কেন্দ্রগুলি থেকে মিলবে Trade License

বিশ্বের যে কোনও প্রান্ত থেকে এই পোর্টালের মাধ্যমে প্রবাসীরা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। পোর্টালে নির্দিষ্ট তথ্য দেওয়ার পরে কার্ড তৈরি হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবেই। এঁদের জন্য প্রবাসী বাংলা সহায়তা কেন্দ্রও চালু করা হচ্ছে। প্রবাসীরা যাতে নিজের শিকড় চিনতে পারেন, সেই উদ্দেশ্যে তাঁদের নিয়ে পৃথক পর্যটন পরিকল্পনা রয়েছে রাজ্যের। নিজের জেলাকে চেনানোর জন্যও থাকবে বিশেষ ব্যবস্থা। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, কলকাতা বইমেলা, কলকাতা ফিল্ম ফেস্টিভালে অংশ নেওয়ার ক্ষেত্রেও বিশেষ অগ্রাধিকার পাবেন তাঁরা।

Published by:

Share Link:

More Releted News:

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

সল্টলেকের গোপন ডেরায় বিজেপির ভিন রাজ্যের লোকজন, সুজিত বসুর অভিযোগে অ্যাকশন

দ্বিতীয় দফার নির্বাচনের আগে আরও ১১ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ