এই মুহূর্তে

মুর অ্যাভিনিউতে ৫১ কেজির লাড্ডু দেখতে নজরকাড়া ভিড়

নিজস্ব প্রতিনিধি: বলা সোজা । করা কঠিন। লাড্ডু ছোট হলে ফাটে না। বড় হলেই ফেটে যায়। সত্যি বড় কঠিন। যাঁরাই চেষ্টা করেছেন লাড্ডু হয়নি। হয়ে গেছে অর্ধচন্দ্রাকার মিহিদানার সমাহার।শম্ভু মহান্তি সে কথা মাথায় রেখে বিশেষ মিষ্টি কারিগর দিয়ে ৫১ ভোগের জন্য বানালেন বিশাল ৫১ কেজির লাড্ডু। একটা লাড্ডু রাখার জন্য একটা স্ট্যান্ড তৈরি করা হল। ৫১ কেজির লাড্ডু(51 K.G. Laddu) হল গোল । সেই লাড্ডুর উপরে সাজানো রয়েছে আবার রান্তা কাগজ থেকে শুরু করে কাজুবাদাম, পেস্তা সবকিছুই।একা চাগানোই যে মুস্কিল। শম্ভু মহান্তি বলেন , ” এটা করা চাট্টি খানি ব্যাপার নয়। গত বছরে করেছিলাম। এবছর আরও ইমপ্রুভ করেছি।

আশা করি গণেশ বাবাজি আর জনগণের পছন্দসই হয়েছে।”এই লাড্ডু দেখতে এখন দক্ষিণ কলকাতার মুর এভিনিউতে(Moor Avenue) সাধারণ মানুষের নজর কাড়া ভিড়। কারো কাছ থেকে কোন চাঁদা না হয় না একান্তভাবে নিজেদের অর্থ থেকে এই গণেশ পূজোটি হয় ধুমধাম করে। প্রয়োজনে নিজেদের গয়না বন্ধক রেখে সেই লানের টাকাতে পূজা হয়। কিন্তু কোন ডোনেশন(Donation) নেওয়া হয় না। সবাই মিলে এই ৫১ কেজির লাড্ডু নিয়ে গণেশ বাবাজির পুজোতে মেতে উঠেছেন।আজ সারা দেশের পাশাপাশি এই রাজ্যেও মহা সমারোহে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব । গণেশ পুজো মূলত মুম্বাই বাসীদের প্রধান পুজো হলেও এখন এই রাজ্যেও গণেশ পুজো সাড়ম্বরে পালিত হচ্ছে সর্বত্র।

এই রাজ্যের সাধারণ মানুষ যেমন মেতে উঠেছেন গণেশ পুজোতে তার সাথে রাজ্যের সেলিব্রিটি, নেতা মন্ত্রীরাও আনন্দের সাথে পালন করছেন ।লেকটাউনর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো সব সময় সকলের নজর কাড়ে । তবে দুর্গাপুজোর আগে সব কাজ আরো শুভ করতে গণেশ পুজো পালিত হচ্ছে এখানে ।এদিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে সকলের সাথে গণেশ পুজোয় মেতে উঠলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু । নিজের হাতে গণেশকে আরতী করলেন দমকল মন্ত্রী। এদিন তিনি সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানান । 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ওরা ৪২০ হলে, আমি ৪৪০ ভোল্ট’, কমিশনকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

‘‌ছাব্বিশের পর ওই সরকারই থাকবে না কেন্দ্রে’‌, বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী

‘‌আঘাত করলে এবার প্রত্যাঘাত হবেই’‌, নির্বাচন কমিশনকে অলআউট চ্যালেঞ্জ মমতার

নির্বাচন কমিশন ‘ক্যাপচার কমিশন’, তোপ মমতার

মিড–ডে মিলে বাড়তি ডিমের সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দফতর

ধাপা-গড়িয়া ঢালাই ব্রিজে নয়া জলপ্রকল্প, কলকাতা পুরসভার উদ্যোগে গ্রীষ্মে স্বস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ