NRC জুজু! রিজেন্ট পার্কে আত্মঘাতী প্রৌঢ়

Share:

নিজস্ব প্রতিনিধি : রিজেন্টপার্ক এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। দিলীপ কুমার সাহার অস্বাভাবিক মৃত্যু ঘিরে এনআরসি বিতর্ক। রিজেন্ট পার্ক এলাকায় ঘর থেকে উদ্ধার ওই ব্যক্তির ঝুলন্ত দেহ। ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট। মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে উল্লেখ সুইসাইড নোটে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, কিছুদিন ধরে আতঙ্কে ভুগছিলেন দিলীপ কুমার সাহা। বাংলাদেশে তাঁকে পাঠিয়ে দেওয়া হতে পারে বলে মনে করছিলেন দিলীপ কুমার সাহা। অনেক ছোটবেলায় বাংলাদেশে থেকে এসেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অসম থেকে বাংলায় একাধিক এনআরসি নোটিশ পাঠানো হয়েছে। এনআরসি নিয়ে এমনিতেই আতঙ্কে পরিবেশ রয়েছে। তারমধ্যেই এই ঘটনা। মৃতের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, বিগত কয়েকদিন ধরেই চিন্তায় ছিলেন দিলীপ সাহা নামে ওই প্রৌঢ়। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ হয়ে যাচ্ছিলেন।

সূত্রের খবর, দিলীপ সাহা ১৯৭২ সালে ঢাকার নবাবগঞ্জ থেকে কলকাতায় এসেছিলেন। রিজেন্ট পার্ক এলাকার অনন্দপল্লি পশ্চিমে বাড়িতে থাকতেন। ঢাকুরিয়ার একটি বেসরকারি স্কুলের অশিক্ষক কর্মী ছিলেন তিনি। রবিবার সকালে বাড়ির লোকজন তাঁকে ডাকতে এসেছিল। অনেকবার ডাকাডাকি করেও কোনও সাড়া মেলেনি। অনেকক্ষণ পরে দরজা ভেঙে ঘরে ঢুকে তার দেহ উদ্ধার করা হয়। তারপরেই খবর দেওয়া হয় থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। বিগত কয়েকদিন ধরে আতঙ্ক ভুগছিলেন। এনআরসি হলে তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। গত ৭ দিন ধরে আতঙ্কে বাড়ি থেকে বেরনো বন্ধ করে দিয়েছিলেন তিনি।

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড