পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তমীর সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনার পরে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। পুজোর বাকিদিনগুলোতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য রাজ্য পুলিশে কর্মরত ৯ দুঁদে আইপিএসকে তড়িঘড়ি কলকাতা পুলিশে ফেরানো হল। রবিবার (১৮ অক্টোবর) বিকেলেই ওইন পুলিশ আধিকারিকদের কলকাতা পুলিশে যোগ দিতে বলা হয়েছে। যে ৯ দুঁদে আইপিএসকে ফেরানো হয়েছে তাঁরা হলেন শুভঙ্কর ভট্টাচার্য, মিরাজ খালিদ, রূপেশ কুমার, তরুণ হালদার, সৌম্য রায়, প্রিয়ব্রত রায়, দীপক সরকার, সুমনজিৎ রায় এবং মাহমুদ আখতার। সূত্রের খবর, পুজোর জন্যই সাময়িক ভাবে তাঁদের কলকাতা পুলিশে  ফেরানো হয়েছে। আজ থেকে আগামী ২০ অক্টোবর পর্যন্ত তাঁরা এই বিশেষ দায়িত্ব পালন করবেন।

গতকাল শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রচণ্ড বৃষ্টির মধ্যেই পদপিষ্টের ঘটনা ঘটে উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপে। জনস্রোতের ভিড়ে আর ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ১৭ জন। পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়। ওই ঘটনায় পুজো উদ্যোক্তাদের পাশাপাশি কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। চোরবাগানে ঘটনার প্রত্যক্ষদর্শীদের অনেকের অভিযোগ, পুলিশকর্মীরা বা অন্য নিরাপত্তাকর্মীরা সময়মতো ঘটনাস্থলে পৌঁছোননি।ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। পুজো উদ্যোক্তা-সহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুজোর বাকি আরও চারদিন। আর ওই চারদিনে যাতে অন্য কোনও মণ্ডপে চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য তৃণমূল সরকারের জমানায় কলকাতা পুলিশে দায়িত্ব পালন করা ৯ দুঁদে আধিকারিককে কলকাতা পুলিশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাঁদের ফেরানো হচ্ছে তার মধ্যে রূপেশকুমার এক সময়ে গোয়েন্দাপ্রধান ছিলেন। বর্তমানে এসটিএফ-এর ডিআইজি পদে দায়িত্ব সামলাচ্ছেন। আইজি ট্রাফিক পদে থাকা মিরাজ খালিদ ডিসি সদর-এর দায়িত্বে ছিলেন। ডিসি সাউথ হিসেবে কাজ করেছিলেন প্রিয়ব্রত রায়।

মহাষ্টমী না মহানবমী, কবে করবেন কুমারী পুজো? শুভ সময় জানুন

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

আরও বিপাকে ইমরান! ওসিআই কার্ড কেন বাতিল হবে না? অভিনেতাকে কারণ দর্শানোর নোটিশ FRRO-এর

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টে প্রাণ হারাল বালির আকৃতি

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১

অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি