কলকাতায় গ্রেফতার ভুয়ো ডাক্তার ও তার সহযোগী

চিকিৎসক অভিষেক নাহারে নামে থাকা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে কলকাতার পাশাপাশি রাজ্যের নানা স্থানে চেম্বার খুলে চিকিৎসা করে চলেছিল শুভ নাথ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও ভুয়ো ডাক্তার(Fake Doctor) গ্রেফতার কলকাতার বুকে। অ্যানাস্থেটিস্টের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ত্বক সংক্রান্ত রোগের চিকিৎসা করার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। আর সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে রবীন্দ্র সরোবর থানার পুলিশ(Police)। আর তাতেই ধরা পরে ২ অভিযুক্ত। ধৃতরা হল শুভ নাথ(Shuvo Nath) ও তার সহযোগী রাজীব সরকার(Rajib Sarkar)। শুভ নাথই এক অ্যানাস্থেটিস্টের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে কলকাতা, ঝাড়গ্রাম, মেদিনীপুরে চেম্বার খুলে রোগী দেখা শুরু করেছিল। সেই কথা জানতে পেরে অভিযোগকারী অ্যানাস্থেটিস্ট গত ৮ ফেব্রুয়ারি রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। তার জেরেই এবার গ্রেফতার হয়েছে শুভ ও তার সহযোগী।   

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযোগকারী অ্যানাস্থেটিস্ট চিকিৎসক অভিষেক নাহারে নামে থাকা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে কলকাতার পাশাপাশি ঝাড়গ্রাম, মেদিনীপুর, ঘাটাল, এগরা, আরামবাগ ও চুঁচুড়াতে রীতিমত চেম্বার খুলে চিকিৎসা করে চলেছিল শুভ নাথ। সেই খবর অভিষেকবাবু পাওয়ার পরে পুলিশের দ্বারস্থ হন। বেশ কিছু ক্ষেত্রে অভিষেক দেখেছিলেন শুধু তাঁর রেজিস্ট্রেশন নম্বরই নয়, শুভ তাঁর প্যাড ব্যবহার করে প্রেসক্রিপশনও করছিল। সেই সব প্রমাণ তিনি পুলিশের কাছে জমাও দেন। এরপরেই পুলিশ তদন্তে নামে। কিন্তু তারপর থেকেই গা ঢাকা দেয় শুভ আর তার সহযোগী। শেষে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ শনিবার রাতে প্রথমে বাঁশদ্রোণি থেকে রাজীককে ও পরে তাঁকে জেরা করে রবিবার ভোররাতে সল্টলেক থেকে শুভকে গ্রেফতার করে। রাজীবকে জেরা করে পুলিশ এটাও জানতে পেরেছে শুভ একটি নার্সিংহোম খোলারও তোড়জোড় করছিল ডায়মন্ডহারবারে।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা