বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতেই সন্দেহ! পর্ণশ্রীতে উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: নববর্ষের গভীর রাতে বাড়ি থেকে উদ্ধার প্রৌঢ়ার পচাগলা দেহ। ঘটনাটি ঘটেছে পর্ণশ্রী থানা এলাকার পঞ্চাননতলা লেনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলা নাম সোমা দত্ত (৫২)।এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, এলাকার পঞ্চাননতলা লেনের বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ১২ টা নাগাদ ঘরের ভিতরে থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এলাকায়। সন্দেহ হয় এলাকার লোকজনদের। তারপর খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পর্ণশ্রী থানার পুলিশ। দরজা ভেঙে পুলিশ দেখে, মাটির উপর পড়ে রয়েছে প্রৌঢ়ার পচাগলা দেহ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অসুস্থতাজনিত কারণে বৃদ্ধার মৃত্যু হয়ে থাকতে পারে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে তদন্ত শুরু করেছে পুলিশ।

এর আগে, পর্ণশ্রীর বেচারাম চ্যাটার্জি রোডের একটি ফ্ল্যাট থেকেও উদ্ধার হয়েছিল বৃদ্ধার দেহ। কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। স্বামীর সঙ্গে ফ্ল্যাটেই থাকতেন তিনি। বৃদ্ধার স্বামী বহুদিন ধরেই অসুস্থ। ডিমেনশেয়ায় আক্রান্ত তিনি। জানা যায়, ফ্ল্যাটের প্রতিবেশীরাই প্রথমে বৃদ্ধার চিৎকার শুনে ছুটে যায়। তড়িঘড়ি তাঁরা খবর দেন বৃদ্ধার ছেলেকে। খবর দেওয়া হয় থানাতেও। এরপর ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে দুই পরিচারিকাকে আটক করে পুলিশ। জেরায় সঞ্জু সরকার নামে এক পরিচারিকা বৃদ্ধাকে খুনের কথা স্বীকার করেন। 

আজকের রাশিফলঃ নতুন সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে, বাড়িতে বিয়ের সানাই বাজবে…

মেসিকে হারিয়ে গোল্ডেন বুট পেলেন এমবাপে, গোল্ডেন বলের মালিক রদ্রি

ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়