নবান্নের নিরাপত্তার দেখভালে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

আর জি করের ঘটনা নিয়ে যেকোনও মুহূর্তে আন্দোলনকারীরা নবান্ন অভিযান করতে পারে। সেই আশঙ্কা থেকেই বাড়িয়ে দেওয়া হল নবান্নের নিরাপত্তা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর জি করের ঘটনা(R G Kar Incident) নিয়ে সাধারণ মানুষের প্রতিবাদ বিক্ষোভে ক্রমেই মিশছে রাজনীতির রং। এই আবহে বিরোধীদের উস্কানিতে যেকোনও মুহূর্তে আন্দোলনকারীরা নবান্ন অভিযান(Nabanna Movement) করতে পারে আশঙ্কা করে মূল প্রশাসনিক ভবনের সামনে নিরাপত্তা বাড়িয়ে(Security Upgraded) দিয়েছে Howrah City Police। নবান্ন সহ আশপাশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রচুর সংখ্যায় লোহার ব্যারিকেড মজুত রাখা হয়েছে। শিবপুর, কাজিপাড়া, মন্দিরতলা, নবান্ন বাসস্ট্যান্ড, কোনা এক্সপ্রেসওয়ে সহ প্রায় ১০টি গুরুত্বপূর্ণ রাস্তায় কড়া পুলিসি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আন্দোলনকারীরা যাতে কোনও রাস্তা দিয়ে নবান্ন অভিমুখে আচমকা ঢুকে পড়তে না পারে, তার জন্য শিবপুর থানার কয়েকটি পেট্রলিং ভ্যান দিনভর টহল দিয়ে চলেছে। শুধু গুরুত্বপূর্ণ রাস্তাগুলিই নয়, নবান্নর আশপাশের বিভিন্ন ছোট রাস্তা ও গলিও কড়া নজরদারির মধ্যে থাকছে। বাড়তি নিরাপত্তার স্বার্থে প্রশাসনের নির্দেশে মন্দিরতলা-ধর্মতলা রুটের বাসগুলি কাজিপাড়া থেকে চালানো হচ্ছে।

আরও পড়ুন, মেয়ের প্রেমিককে খুনের সুপারি দিয়ে গ্রেফতার মা

এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) ‘নবান্ন অভিযান’র ডাক দেওয়ায় এখন থেকেই কোমর বাঁধছে পুলিশ। বিতর্ক ছড়িয়েছে, শুভেন্দুর ‘গুলি চালানো’র মন্তব্যকে ঘিরেও। আর জি কর কাণ্ডের প্রতিবাদী সামাজিক আন্দোলনের মূল স্রোতে দেখা যাচ্ছিল না বিজেপিকে। যদিও তৃণমূলের অভিযোগ, আন্দোলনের পিছনে এবং ভুয়ো খবর ছড়িয়ে দেওয়ার পিছনে গেরুয়া শিবির বড় ভূমিকা পালন করছে। তবে এখন আন্দোলনকারীদের সঙ্গে প্রকাশ্যেই যোগসাজশ গড়ে তুলতে দেখা যাচ্ছে বিজেপির নেতানেত্রীদের। রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে পদ্মপার্টির ছোট, বড়, মাঝারি নেতারা বারবার আর্জি জানিয়েছেন—‘একবার নবান্ন অভিযানের ডাক দিন, বাকিটা বিজেপির ওপর ছেড়ে দিন।’ আর সেটাই এখন ভাবাচ্ছে পুলিশকে। ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামের ব্যানারে ২৭ আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। পুলিশের কাছে খবর সেই অভিযানে, বাম-বিজেপি-কংগ্রেসের কর্মীরা ছাড়াও মাওবাদী ও নকশালরাও থাকবে। চূড়ান্ত তাণ্ডব লীলা চালানো হতে পারে সেদিন। আর সেই সূত্রেই নবান্নের নিরাপত্তা আঁটসাট করার পথে হাঁটা দিতে বাধ্য হয়েছে Howrah City Police।

আরও পড়ুন, কাঁকুড়গাছি লোহাপট্টির আগুন নিয়ন্ত্রণে, আশঙ্কা কারখানার দেওয়াল ধসে পড়ার

ইতিমধ্যেই রাজ্যের গোয়েন্দারা খবর পাচ্ছেন, নবান্ন অভিযানের নামে গত ২০২২ সালের ১২ সেপ্টেম্বরের ঘটনার পুনরাবৃত্তির প্ল্যান কষা হয়েছে। ব্যাপক হাঙ্গামা, ভাঙচুর, অবরোধের পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই হাওড়ার পাঁচলার রানিহাটির এক ডেরা ও মধ্য কলকাতার এক আস্তানায় ‘বৈঠক’ও হয়েছে। প্রশ্ন উঠছে, কোনওরকম অশান্তি তৈরির পরিকল্পনা হচ্ছে না তো? এ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন প্রশাসন। একই সঙ্গে পুলিশের নজর থাকছে সোশ্যাল মিডিয়ার দিকেও। খোঁজ চলছে, ইউজিসি নেট পরীক্ষার দিন, ছাত্র সমাজের নামে প্রতিহিংসা চরিতার্থ করার উদ্যোগ নিয়েছে যারা, তারা ঠিক কারা? প্রকাশ্যে বাম ও বিজেপির ছাত্রনেতারা জানাচ্ছেন, তাঁরা কেউই এই বিষয়ে কিছু জানেন না। কিন্তু এই দাবি মানতে নারাজ পুলিশ। তাঁদের আশঙ্কা, ২৭ তারিখ কার্যত নবান্ন অভিযানে এমন কোনও অশান্তির আগুন ছড়িয়ে দেওয়া হতে পারে যাতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। রাজ্যের বিরোধী দলনেতার ‘গুলি’ মন্তব্যেই সেই ইঙ্গিত ধরা পড়েছে। যদিও বাম দলগুলির ছাত্র সংগঠনগুলির তরফে জানানো হয়েছে, তাঁরা এই অভিযানে সামিল হবেন না। কিন্তু এই কথা মানতে নারাজ পুলিশ প্রশাসন।

জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পড়ুয়াদের

পুজো দিতে যাওয়ার পথেই বিপদ, জন্মাষ্টমীর রাতে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা, জয়পুরে ঘুরতে এসে লরির ধাক্কায় প্রাণ হারালেন ৪ যুবক

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

বিষাক্ত মদের আশঙ্কা! মধ্যপ্রদেশে মদ পান করে মৃত্যু ৯ জনের

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে