চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাস্তু মেনে বানানো সন্দীপের বাড়ির একাংশ বেআইনি, নোটিস কলকাতা পুরনিগমের

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের(R G Kar Medical College and Hospital) প্রাক্তন অধ্যক্ষ(Former Principal) সন্দীপ ঘোষ(Sandip Ghosh) বেলেঘাটার বদন রায় লেনে ৪ তলা পেল্লাই প্রাসাদসম নিজের বাড়ি বানিয়েছিলেন। সেই বাড়ি আবার বানানো ও সাজানো হয়েছিল রীতিমত বাস্তুশাস্ত্র(Bastu Sashtra) মেনে। অথচ সেই বাড়ির কিনা একাংশ বেআইনি ভাবে নির্মীত(Illegal Constructed Partially) হয়েছে। এবার এমন অভিযোগ তুলেই সেই বাড়িতে নোটিস পাঠালো কলকাতা পুরনিগম(KMC)। সেই নোটিসে বলা হয়েছে, যেহেতু ওই বাড়ির একাংশ বেআইনি ভাবে নির্মিত বলে অভিযোগ উঠেছে তাই বাড়িটি খতিয়ে দেখতে যাবেন কলকাতা পুরনিগমের এক দল আধিকারিক। আগামী ৩০ সেপ্টেম্বর সেই পরিদর্শন হবে। বেলেঘাটার বদন রায় লেনে সন্দীপের ওই বাড়ির একাংশ বেআইনি ভাবে নির্মীত এমন অভিযোগই নাকি জমা পড়েছে কলকাতা পুরনিগমে। সেই সূত্রেই ওই বাড়ি পরিদর্শনে যাবেন কলকাতা পুরনিগমের আধিকারিকেরা। যদিও কে বা কারা সেই অভিযোগ করেছে তা সামনে আসেনি।

আরও পড়ুন, প্রকাশিত হল ‘রাত্তিরের সাথী’ চালুর সরকারি বিজ্ঞপ্তি, দায়িত্বে অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকেরা

জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পরে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর কলকাতা পুরনিগমের তরফে সন্দীপের বাড়িতে নোটিস পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, পুরনিগমের ইঞ্জিনিয়ার জীবন দাস এবং কিরণ মণ্ডল ৩০ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে সন্দীপের বাড়িতে যাবেন। তাঁরা সঙ্গে অন্য সহকারী এবং কর্মচারীদেরও নিয়ে যাবেন। তাঁরা চার তলা বাড়িটি খুঁটিয়ে পরীক্ষা করে দেখবেন। বাড়ির কোনও অংশ বেআইনি ভাবে নির্মিত কিনা, তা তাঁরা খতিয়ে দেখবেন। তারপর এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে পুরনিগম কর্তৃপক্ষ। ঘটনা হচ্ছে, সন্দীপ নিজে চিকিৎসক। বিজ্ঞান বিভাগের কৃতি ছাত্রও। তারপরেও তাঁর গভীর বিশ্বাস ছিল চিনা ফেঙশুই বা ভারতীয় বাস্তুশাস্ত্রের ওপর। যার সঙ্গে আবার বিজ্ঞানের কোনও সম্পর্ক নেই। আর জি কর ঘটনার জেরে তাঁর সেই বাড়িতেই CBI’র তল্লাশি অভিযান চলেছিল। সেই সময়েই প্রথমবার সামনে আসে যে সন্দীপ বাস্তশাস্ত্র মেনে তাঁর বাড়ি বানিয়েছেন।

আরও পড়ুন, পুজোর মুখেই চেঙ্গাইলে বন্ধ হল জুটমিল, কাজ হারালেন ৭ হাজার শ্রমিক

বাড়ির মুখ্য প্রবেশদ্বার একদম পূর্বমুখী। যেদিক থেকে সূর্যোদয় হয়, ঠিক সেদিকেই পুরোপুরি ৯০ ডিগ্রি কোণে রয়েছে বাড়ির প্রবেশদ্বার। প্রবেশদ্বারের দু’দিকে দু’টি স্বস্তিক চিহ্ন বসানো। বাড়ির পাঁচিলের দু’কোণেও স্বস্তিক। বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাড়ির প্রবেশদ্বারে স্বস্তিক চিহ্ন থাকা শুভ। শুভাশুভ হয় কর্ম দ্বারা স্বস্তিক চিহ্ন দিয়ে নয়। মূল গেট থেকে ঢোকার পরই বাড়িতে ঢোকার দরজা। সেই দরজার ওপরে রয়েছে পঞ্চমুখী হনুমানের একটি ছবি। বাস্তুমতে বিশ্বাস করা হয়, এই ছবিও খারাপ শক্তিকে গৃহে প্রবেশে আটকায়। বাড়িতে সুখ, শান্তি বজায় থাকে। বাড়ির দোতলার বারান্দার সামনের অংশে পূর্ব দিক করে ঝোলানো রয়েছে শনি ঠাকুরের একটি মূর্তি। তৃতীয় ও চতুর্থ তলে পূর্বদিকে রয়েছে কপারের সূর্য দেবতার মুখ।

আরও পড়ুন, বারুইপুরের রেল কোয়ার্টারে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার রেলকর্মী

বাস্তুশাস্ত্রে যারা বিশ্বাস করেন তারা মানেন, বাড়ির পূর্বদিকে সূর্য দেবতার মূর্তি রাখলে তা বাড়িতে সৌভাগ্য বয়ে আনে। বাড়ির ছাদের পূর্ব দিকে রয়েছে আরও একটি স্বস্তিক চিহ্ন ও বীর হনুমানের ছবি। ছাদের দক্ষিণ দিকে রয়েছে বজরংবলীর পতাকা। এই কোণে বজরংবলীর পতাকা থাকাও শুভ হিসাবে ধরা হয়। বাড়ির দোতলার ঈশান কোণে অর্থাৎ উত্তর-পূর্ব কোণে রয়েছে তুলসী গাছ। বাস্তুমতে এই কোণে তুলসী গাছ থাকা শুভ। আর অগ্নিকোণে অর্থাৎ দক্ষিণ ও পূর্ব দিকের কোণে রয়েছে মানিপ্ল্যান্ট। ঘরের এই কোণে মানিপ্লান্ট বসানো মানেই অর্থ সদা প্রসন্ন। এতকিছুর পরে অবশ্য সন্দীপের জীবন আজ ঘোর অন্ধকারে আচ্ছন্ন। একইসঙ্গে তাঁর বাড়িও কিনা বেআইনি ভাবে নির্মীত হয়েছে এমন অভিযোগে অভিযুক্ত।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ