ঝাড়খন্ডে হানা এসটিএফের, ধৃত ৬,  উদ্ধার প্রচুর অস্ত্র

দুমকায় বেআইনি অস্ত্র কারখানায় হানা দিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল। উদ্ধার ২৫টি সেভেন এমএম পিস্তল, ৫০টি অস্ত্রের কাঠামো

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝাড়খন্ডের দুমকায় বেআইনি অস্ত্র কারখানায় হানা দিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল। উদ্ধার ২৫টি ‘মুঙ্গেরি’ সেভেন এমএম পিস্তল, ৫০টি অস্ত্রের কাঠামো, ৬টি লেদ মেশিন। অস্ত্র কারখানা থেকে এক মহিলা-সহ মোট ৬ জনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা।

সম্প্রতি রাজেন্দ্র প্রসাদ ওরফে মুকুল ওরফে মকবুল নামে বীরভূমের বাসিন্দা এক যুবককে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা। ধর্মতলা থেকে তাকে গ্রেফতার করেছিল এসটিএফ। ধৃত ওই যুবককে  জেরা করেই ঝাড়খন্ডের দুমকা জেলার(dumka) মুফসসিল জেলার সরুবা গ্রামে বেআইনি অস্ত্র কারখানাটির হদিশ মেলে। সেখান থেকেই গোয়েন্দারা ২৫টি ‘মুঙ্গেরি’ সেভেন এমএম পিস্তল, ৫০টি অস্ত্রের কাঠামো, ৬টি লেদ মেশিন উদ্ধার করে। পাশাপাশি ওই বেআইনি অস্ত্র কারখানা থেকে পুলিশ  গ্রেফতার করে ৬ জনকে। ধৃতদের মধ্যে রয়েছেন এক মহিলা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কলকাতায় নিয়ে আসা হতে পারে। তারা সকলে মুঙ্গেরের বাসিন্দা বলে জানা গিয়েছে।

বীরভূমের বকটুই গ্রামে দাঁড়িয়ে রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধার করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে একের পর এক বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধার করছে পুলিশ। গ্রেফতার করা হচ্ছে দুষ্কৃতীদের। এবার সরাসরি অস্ত্র তৈরির কারখানা ও পাচার চক্রের সাগরেদদের খোঁজ মিলল।

উল্লেখ্য দক্ষিণ চব্বিশ পরগণার উস্তি এলাকা থেকে রবিবার বোমা ও একটি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে বাসন্তী থানা এলাকায় উদ্ধার হয় প্রচুর অস্ত্র। গ্রেফতার করা হয় দুজনকে।

‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে

গালে ভালবাসার চুমু! প্রেমিকের বাহুডোরে ধরা দিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা