FIR খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়

FIR দায়ের হওয়ার কারণে নাকি নির্বাচনী প্রচারে সমস্যা হচ্ছে অভিজিতবাবুর। আর তাই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিচারপতি হিসাবে কলকাতা হাইকোর্টকে(Calcutta High Court) বিদায় জানিয়ে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Abhijit Gangapadhay) রাজনীতির ময়দানে পা রেখেছেন সেই রাজনীতির ময়দানেই তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া FIR খারিজের আবেদন জানিয়ে আবারও সেই হাইকোর্টেরই দ্বারস্থ হতে বাধ্য হলেন তিনি। বিজেপি(BJP) অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার তমলুক লোকসভা কেন্দ্র(Tamluk Constituency) থেকে প্রার্থী করেছে। সেই তমলুকেই অভিজিতবাবুর বিরুদ্ধে খুনের চেষ্টা, হামলা ও ভাঙচুর-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে গত ৫ মে। অস্ত্র আইনেও মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে। সেই FIR দায়ের হওয়ার কারণে নাকি নির্বাচনী প্রচারে সমস্যা হচ্ছে অভিজিতবাবুর। আর তাই এদিন অর্থাৎ সোমবার তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই FIR খারিজের আর্জি জানিয়ে। আদালত সূত্রে খবর, বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে আগামিকাল অর্থাৎ মঙ্গলবারই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের স্পেশ্যাল ডিভিশন বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের ৪টি প্যানেল বাতিল করে দেয়। তার জেরে প্রায় ২৬ হাজার মানুষ তাঁদের চাকরি হারান। আর সেই ঘটনার সূত্রপাত ঘটেছিল আরও আগে যখন অভিজিতবাবু কলকাতা হাইকোর্টেরই বিচারপতি ছিলেন। তিনিও ওই মামলায় ২৬ হাজার মানুষের চাকরি কেড়ে নেওয়ার রায় দিয়েছিলেন। সেই কারণেই কলকাতা হাইকোর্টের স্পেশ্যাল ডিভিশন বেঞ্চের রায়ের পরে কিছু চাকরিহারা তমলুকে গিয়ে বিক্ষোভ দেখানো শুরু করেছিলেন। সেই সময়ে অভিজিতবাবুকে নিয়ে বিজেপির প্রচার মিছিল বিক্ষোভমঞ্চের সামনে দিয়ে যাওয়ার সময় বিক্ষোভ মঞ্চ লক্ষ্য করে ইট পাটকেল ঢিল ছোঁড়া হয়েছিল। ভাঙচুর করা হয় মঞ্চের চেয়ার। মারধর করা হয় বিক্ষোভকাড়ীদের। তার জেরে চাকরিহারা ওই সব বিক্ষোভকারীরা অভিজিতবাবুর বিরুদ্ধে খুনের চেষ্টা, হামলা ও ভাঙচুর-সহ জামিন অযোগ্য ধারায় একাধিক অভিযোগ তমলুক থানায় দায়ের করেন। মূলত তাঁদের অভিযোগের ভিত্তিতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। সেই FIR খারিজের আর্জি জানিয়েই এদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিজিতবাবু।

কালের নিয়মে বদলায়নি প্রথা, কর্মকার বাড়িতে আজও দেবীর পুজো হয় ঘটে

৩০০ বছর ধরে কুলডিহা চট্টোপাধ্যায় বাড়ির পুজোয় পুরুষরাই রাঁধেন ভোগ

‘পিরিয়ডস’ সংক্রান্ত সমস্যায় ভুগবেন, স্বপ্নের চাকরির প্রস্তাব আসেব, আইনি জটিলতা বাড়বে

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো