কংগ্রেস নয়, সাত বছর ধরে বিজেপি তৃণমূলের কাছেই হারছে, দাবি অভিষেকের

কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগোবাংলাতে কংগ্রেসকে পচা ডোবা বলে কটাক্ষ করা হয়। আর আজ ফের অভিষেকের নিশানায় সেই হাত শিবির

Share:

 

নিজস্ব প্রতিনিধি: যতদিন যাচ্ছে ক্রমশ ক্ষয়িষ্ণু হচ্ছে কংগ্রেস। বিজেপির মোদি-শাহের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা ক্রমশ হারাচ্ছে জাতীয় কংগ্রেস। ভাঙছে দল, লড়াই কঠিন হচ্ছে হাত শিবিরের পক্ষে। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই খোঁচা দিতে ছাড়লেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আজ গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতার তৃণমূলে যোগ দিতেই অভিষেক খোঁচা দেয় হাত শিবিরকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমরা গত ৭ বছর ধরে বিজেপি-কে হারাচ্ছি, আর কংগ্রেস গত ৭ বছর ধরে বিজেপি-র কাছে হারছে। একক শক্তিতে গোয়ার আসন্ন বিধানসভা ভোটে লড়বে তৃণমূল।’

বিধায়ক হিসেবে পদত্যাগ করেই বুধবার কলকাতায় এসে তৃণমূলে যোগদান করেছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। সঙ্গে এসেছেন তাঁর অনুগামীরা। তাই গোয়াতে অন্যান্য ছোট রাজ্যের তুলনায় আরও বেশি শক্তিশালী হল তৃণমূল এটা বলাই যায়। কিছুদিন আগেই কানাঘুষো শোনা যাচ্ছিল গোয়াতে হয়ত আম আদমি পার্টির সঙ্গে জোট করে ভোটে লড়বে তৃণমূল। কিন্তু সেই পথে হাঁটছে তৃণমূল সেটা আজই সাংবাদিক সম্মেলনে বুঝিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘কংগ্রেস যদি রাস্তায় না নেমে বাড়িতে আরামে বসে থাকে তবে আমরাও বসে থাকতে পারি না। আমরা বিজেপি-কে হারাতে চাই।’ কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগোবাংলাতে কংগ্রেসকে পচা ডোবা বলে কটাক্ষ করা হয়। আর আজ ফের অভিষেকের নিশানায় সেই হাত শিবির।

‘বিদ্রোহী’ কংগ্রেস নেতা ‘জি-২৩’ নিয়েও মুখ খোলেন অভিষেক। বারবার কপিল সিব্বল, আনন্দ শর্মারা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে আক্রমণ শানাচ্ছে, প্রশ্ন করছেন কেন? তাও জানতে চেয়েছেন অভিষেক। এটা ঘটছে শুধুমাত্র সাংগাঠনিক দুর্বলতার জন্যই মনে করছেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদ জানিয়েছেন, ‘জি-২৩-তোলা প্রশ্নগুলির জবাব দিতে হবে কংগ্রেস নেতৃত্বকে।’

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা