চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টুইটে নাম না করেই রাজ্যপালকে জবাব অভিষেকের

নিজস্ব প্রতিনিধি: ইট ছুঁড়লে পাল্টা যে পাটকেল ধেয়ে আসে সেটা জানা ছিল না বাংলার রাজ্যপালের। তাই সাতসকালেই মুখ খুলেছিলেন রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই মুখ খোলার জবাব আসতে বেশি দেরী হয়নি। তৃণমূলের তরফে রাজনৈতিক ভাবে রাজ্যপালকে আক্রমণ তো শুরু হয়েইছিল এদিন বেলা থেকে, বিকালের মধ্যেই টুইটে ধেয়ে এল যোগ্য জবাবও। রবিবার সকালে উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে নেমে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তারই পাল্টা দুপুরে টুইট করেন অভিষেক। তিনিও নাম না করেই আক্রমণ শানিয়েছেন রাজ্যপালকে।

রাজ্যপাল এদিন অভিযোগ করেন, ‘এক সাংসদ সীমা ছাড়িয়েছেন। প্রতিষ্ঠানিক বিচার ব্যবস্থাকে আক্রমণ করেছেন। যে বিচারপতি এসএসসি নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন, সেই বিচারপতিকে আক্রমণ করা হচ্ছে। এটা খুবই নিন্দনীয়। আমি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। মুখ্য সচিবকে পদক্ষেপ করতে বলেছি।’ তারই পাল্টা জবাব হিসাবে অভিষেক নাম না করে এদিন টুইট করে লেখেন,‘আমি সর্বদা সত্য কথা বলে এসেছি। সত্যি বলাতেই বিশ্বাস করি। গতকাল আমি বলেছিলাম যে কীভাবে কিছু ব্যক্তিকে রক্ষা করার জন্য কলকাতা হাইকোর্টের এক শতাংশ কেন্দ্রের সঙ্গে যৌথভাবে কাজ করছেন। লোকে দেখছে, তাঁরা জানে কে আসলে লাল দাগ টপকাচ্ছেন।’

উল্লেখ্য শনিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় একটি জনসভা থেকে বেশ কিছু আক্রমণাত্মক মন্তব্য করেন অভিষেক। সেখানে তিনি বলেন, ‘আমার বলতেও লজ্জা লাগে, বিচার-ব্যবস্থায় এক জন দু’জন এমন আছেন, যাঁরা যোগসাজশে কাজ করছেন। তল্পিবাহক হিসেবে কাজ করছেন। কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছেন। খুনের মামলায় স্থগিতাদেশ দিয়ে দিচ্ছেন! ভাবতে পারেন! আপনি অভিযুক্তকে নিরাপত্তা দিতে পারেন। কিন্তু মামলায় স্থগিতাদেশ দিতে পারেন না।’

Published by:

Share Link:

More Releted News:

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

মমতাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

ভোটের দিন অশান্তি হলে ওসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ