চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শাহকে টুইটে আক্রমণ অভিষেকের, নিশানা বানালো তৃণমূলও

নিজস্ব প্রতিনিধি: একদিন আগেই কলকাতার ধর্মতলার বুকে দাঁড়িয়ে তৃণমূলের ছাত্র সংগঠনের সমাবেশ থেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সেই আশঙ্কা ছিল, ওই সমাবেশের পরে কেন্দ্রের কোনও এজেন্সি না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhishek Banerjee) তলব করে বসে। বাস্তবেও সেটাই এদিন অর্থাৎ মঙ্গলবার হতে দেখা গেল। এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি নোটিস পাঠিয়েছে তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক তথা দলের ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদকে। তাতে বলেই দেওয়া হয়েছে অভিষেক যেন আগামী শুক্রবার কলকাতার কান ঘেঁষে থাকা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির কার্যালয়ে সকাল ১১টার মধ্যে যেন হাজিরা দেন। সেই নোটিস পাওয়ার পরে পরেই পাল্টা টুইটে((Tweet) দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে(Amit Shah) নিশানা বানিয়েছেন অভিষেক। তবে সেই নিশানায় তিনি হাতিয়ার করেছেন কেন্দ্র সরকারেরই একটি রিপোর্ট যাতে কলকাতাকে আবারও দেশের সবচেয়ে নিরাপদ শহর হিসাবে তুলে ধরা হয়েছে।

অভিষেক এদিন তাঁর টুইটে লিখেছেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে দু’টি কাজ রয়েছে। বাড়িতে ছেলেকে জাতীয়তাবাদ শেখানো ও তাঁর মন্ত্রকের অধীনে পুলিশকে সাজানো। দিল্লিতে অপরাধের হার আমাদের সকলকে হতবাক করেছে। ইডির সঙ্গে পুতুল খেলার বদলে বাংলার শাসনব্যবস্থা থেকে শিক্ষা নিন। ওঁর শিক্ষা নেওয়া উচিত।’ নিজের টুইটের সঙ্গে অভিষেক জুড়ে দিয়েছেন ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’(এনসিআরবি)’র একটি সেই পরিসংখ্যান যেখানে টানা দু’বছর ধরে কলকাতা ‘নিরাপদ শহর’ বলে উল্লেখ করা হয়েছে। অভিষেকের এই টুইটের পাশাপাশি শাহ ও বিজেপিকে আক্রমণ শানিয়েছে তৃণমূলও। দলের তরফে কুণাল ঘোষ(Kunal Ghosh) জানিয়েছেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপি(BJP) ভয় পায়, তাই বার বার তাঁকেই আক্রমণ করে। অভিষেক তো প্রতিহিংসার রাজনীতির টার্গেট। এ তো বিধানসভা ভোটের আগে বিজেপির রাজনৈতিক নেতাদের বক্তৃতা থেকেই প্রমাণিত। ওরা অভিষেককে ভয় পায়। এটা অভিষেককে টার্গেট করে পুরদস্তুর রাজনৈতিক চক্রান্ত। অভিষেক একাই যথেষ্ট। ও ইস্পাতকঠিন স্নায়ু দিয়ে এর মোকাবিলা করবে।’

কুণালের কথায়, ‘বিধানসভা ভোটের আগে থেকেই দিল্লির নেতারা এসে এবং বিজেপির নেতারা এসে আমাদের তরুণ নেতাদের টার্গেট করছেন। ওনারাই যে ভাবে বলে দেন, এর পর ওর বাড়ি, তার পর তার বাড়ি, তাতে তো বোঝাই যায় যে ওঁরাই করাচ্ছেন। ২১ জুলাই সমাবেশ হয়েছিল, তার পর কী হয়েছে সবাই দেখেছে। বিধানসভায় আমাদের দল জিতেছিল, তার পরে আমাদের দুই মন্ত্রীকে ভোরবেলা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে। কাল ব়়ড় সমাবেশ হয়েছে, তার ফল কী হচ্ছে সবাই দেখছে। তবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে এ ধরনের চক্রান্তে ভয় পান না। দিল্লির নেতারা রাজ্যের নেতারা সব ছেড়ে অভিষেকের পিছনে পড়়ে আছেন। তবে অভিষেক পুরোটা আইনে বুঝে নেবে। ও ইস্পাত কঠিন। এর আগেও আমরা দেখেছি। দিল্লিতে ৮ ঘণ্টা, ৯ ঘণ্টা জেরার পরেও বেরিয়ে এসে মাথা নিচু না করে তোপ দেগেছে। এই লড়াই অভিষেক চালাচ্ছে এবং ও একাই যথেষ্ট। অন্য দিকে বিজেপি যত ওকে ভয় পাচ্ছে, ততই অ্যাটাক করেছে।’

Published by:

Share Link:

More Releted News:

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

মমতাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

ভোটের দিন অশান্তি হলে ওসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ