মঙ্গলে ফের ভবানী ভবনে হাজিরা অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজও সিআইডির মুখোমুখি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। ডেবরার জমি কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের ভবানী ভবনে পৌঁছেছেন তিনি। এই নিয়ে পর পর দু’দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল প্রায় ৮ ঘণ্টা ধরে সুমিত রায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

ডেবরার জমি সংক্রান্ত মামলায় সুমিত রায়ের ভূমিকা কী ছিল, কার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল এবং জমি লেনদেন সংক্রান্ত কোনও তথ্য তাঁর কাছে রয়েছে কি না, এসব বিষয়েই জানতে চাওয়া হচ্ছে বলে সূত্রের খবর। জমির নথি, লেনদেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের বিষয়েও তাঁকে একাধিক প্রশ্ন করা হচ্ছে বলে জানা গিয়েছে। আগের দিনের জিজ্ঞাসাবাদের পর আজ ফের তাঁকে ডেকে পাঠানোয় তদন্তের গুরুত্ব আরও বেড়েছে।

আরও পড়ুনঃ টুলু-কাণ্ডে নয়া মোড়! রাতভোর তল্লাশিতে উদ্ধার একাধিক নথি, গ্রেফতার ৩

তদন্তকারীদের প্রশ্নের মুখে সুমিত রায় কী তথ্য দেন, তাঁর বক্তব্যের সঙ্গে আগের বয়ানের কোনও অসঙ্গতি রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন সিআইডি আধিকারিকেরা। তবে তদন্তের স্বার্থে এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সিআইডি। মামলায় আরও কারও ভূমিকা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

অষ্টমীতে দুর্যোগ! পরিবারের সঙ্গে সময় কাটান, অপরিচিতদের কথা বিশ্বাস করলে বিপদ

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া