বিজেপি বিরোধী সম মনোভাবাপন্ন দলগুলিকে আহ্বান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সংসদের বিশেষ অধিবেশন সোমবার থেকে শুরু। চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এই অধিবেশনে যোগ দিতে দিল্লি উড়ে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, অধিবেশন সংক্ষিপ্ত হলেও গুরুত্বপূর্ণ। এই অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই মত ওয়াকিবহাল মহলের। তাই অধিবেশনে যোগ দিতে যেতে গিয়েই বিমানবন্দরে বিজেপিকে ফের কড়া ভাষায় কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী দলগুলিকে আহ্বান করেন তিনি।  

তিনি বিমানবন্দরে দাঁড়িয়ে বলেন, ”সিপিএমের কী অবস্থান, তা সিপিএমই স্পষ্ট করে বলতে পারবে। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমরা প্রত্যেকটা সম মনোভাবাপন্ন দলকে স্বাগত জানিয়েছি। লড়াইয়ে অংশগ্রহণ করুন। সিপিএম বা অন্য রাজনৈতিক দল, কে কী করবে, সেটা তাদের ব্যাপার।”

প্রসঙ্গত, ২০২৪ সালে লোকসভা নির্বাচন। এর আগে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ প্রভাব ফেলবে বলেই ধারণা রাজনৈতিক মহলের। বিরোধী জোটের অন্যতম বড় দল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় কো-অর্ডিনেশন কমিটির সদস্য। এদিকে বঙ্গ সিপিএম তৃণমূলের থেকে দূরত্ব বজায় রাখতে সমন্বয় কমিটিতে প্রতিনিধি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রেক্ষিতেই দিল্লি যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্য বলে মনে করা হচ্ছে।

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘৩ লক্ষ দিদিকে লাখপতি করবে পঞ্চায়েত দফতর’, ‘সমৃদ্ধ ভারত’ কর্মসূচিতে বড় ঘোষণা দিলীপের

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা