চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অভিষেক থেকে কুণাল-গর্গও, কেন্দ্রের বাজেট নিয়ে সরব বাঙালি

Courtesy - Twitter and Google

নিজস্ব প্রতিনিধি: লোকসভায় এদিন ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট(Union Budget 2024-25)  পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ(Nirmala Sitaraman)। সেই বাজেটে বিহার ও অন্ধ্রপ্রদেশকে ঢালাও অর্থ সাহায্য করা হলেও বাংলার বরাতে কিছুটি জোটেনি। কার্যত ইচ্ছাকৃত ভাবেই বাংলাকে দেওয়া হয়নি। বাংলাকে(Bengal) বঞ্চিত করে রাখা হয়েছে। সেই বাজেট বঞ্চনার জেরে সরব হচ্ছেন একে একে সবাই। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) এদিন বাজেট পেশের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘বিহার বা অন্ধ্রের জন্য বরাদ্দে আমাদের কোনও আপত্তি নেই।  কিন্তু যে বাংলা স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সব ক্ষেত্রেই গোটা দেশকে পথ দেখায়, সেই বাংলাকে এভাবে বঞ্চিত করা হল। বাংলার মানুষ আবার জবাব দেবে।’ পরে তিনি ট্যুইটও করেন এই নিয়ে।

নিজের ট্যুইটে অভিষেক লিখেছেন, ‘এই বাজেট একটি ফেল করা সরকারের একজন ফেল করা অর্থমন্ত্রীর সম্পূর্ণ ফেল করা বাজেট যার কোনও ওয়ারেন্টিই নেই। বেকারত্ব, দ্রব্র্যমূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতির মতো জরুরি বিষয়গুলিতে নজর না দিয়ে বিজেপি এই বাজেটয় তৈরি করেছে শরিকদলগুলিকে ঘুষ দিয়ে সরকার পতনবের আগে সময় কেনার জন্য।’ বাজেট নিয়ে ট্যুইট করেছেন কুণাল ঘোষও(Kunal Ghosh)। লিখেছেন, ‘কেন্দ্রীয় বাজেট নয়। এটা কুর্সি রাখতে অন্ধ্র ও বিহারকে তোষণের বাজেট। বাংলাকে আবার বঞ্চনা। অথচ বাংলার কিছু কাজকে নকল করার চেষ্টা। দেশের মূল সমস্যাগুলির সমাধানের দিশা নেই। শব্দ আর সংখ্যার জাগলারিতে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা। কেন্দ্রের আর্থিক ও রাজনৈতিক দেউলিয়ার প্রতিফলন।’ নির্মলার বাজেটকে তীব্র কটাক্ষ হেনেছেন অরাজনৈতিক সংগঠন ‘বাংলা পক্ষ’র মাথা গর্গ চট্টোপাধ্যায়ও(Garga Chatterjee)। তিনি তাঁর ট্যুইটে লিখেছেন, ‘কন্নড়দের অভিনন্দন, বাঙালিদের অভিনন্দন, তামিলদের অভিনন্দন, মারাঠীদের অভিনন্দন, মালায়লীদের অভিনন্দন, পাঞ্জাবিদের অভিনন্দন, যে কর আপনারা প্রদান করেন তা আপনাদের উন্নয়নের জন্য নয়, আপনার সন্তানদের উন্নয়নের জন্য নয়, আপনার রাজ্যের উন্নয়নের জন্য নয় কেননা বাজেটে বিজেপির পক্ষ থেকে তা দান করা হয়েছে বিহারকে। আরও দিয়ে যান।’

বস্তুত বাংলাকে এবারের কেন্দ্রীয় বাজেটে যেভাবে বঞ্চনা করা হয়েছে তার নজির খুঁজে পাওয়া বার। অথচ কেন্দ্রের ক্ষমতাসীন সরকারে রয়েছেন বাংলা থেকে নির্বাচিত ১২জন বিজেপির সাংসদ যাদের মধ্যে আবার ২জন কেন্দ্রের প্রতিমন্ত্রীও। এরা এতটাই নাককাটা কানকাটা হয়ে গিয়েছেন যে, মোদি ভজনায় নেমে বাংলাকে বঞ্চনার প্রতি ঘটনাটিও দেখতে পান না। নিজ রাজ্যের স্বার্থের উপেক্ষাকে দেখতে পান না। উল্টে এরা স্বাগত জানান বাংলাকে বঞ্চনা করার বাজেটকে। আর তাই তৃণমূলের ট্যুইট, ‘দেশের বাজেট নয়! এটা নাইডু নীতীশ কে খুশি করার বাজেট। দুজনকে খুশি না করলে সরকার পড়ে যাওয়ার ভীতি স্পষ্ট এই বাজেটে।’ অভিষেক এদিন সংসদে দাঁড়িয়ে বাজেট নিয়ে তীব্র খোঁচা দিয়েছেন বিজেপিকে। বলেছেন, ‘শুভেন্দু অধিকারী যা বলেছিলেন, যো হামারে সাথ, হাম উনকে সাথ। বাজেটে তার স্পষ্ট প্রতিফলন। ধারাবাহিকভাবে লাঞ্ছনা এবং বঞ্চনা। এই নিয়ে হাউসে যা বলার বলব। এখন কিছু বলছি না। বাংলাকে লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নিপীড়িত করে রেখেছে। এটা নতুন কিছু নয়। এই যে বারোজন সাংসদ পাঠিয়েছে তার নিট ফল শূন্য। শুভেন্দু অধিকারী চারদিন আগে যে মন্তব্য করেছিলেন যো হামারে সাথ, হাম উনকে সাথ। এটাই প্রমাণ করে দিল। নিজের সরকারকে বাঁচিয়ে রাখতে বিহার আর অন্ধ্রপ্রদেশকে ঢেলে দিল। অন্য রাজ্যকে দিক আপত্তি নেই। কিন্তু বাংলাকে বঞ্চিত করে নয়।’

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ