‘যাঁরা বারবার বাংলার টাকা আটকানোর কথা বলছেন’, তাঁদের গ্রেফতারের দাবি জানালেন অভিষেক

বঙ্গ বিজেপির যেসব নেতারা বাংলার টাকা আটকাতে কেন্দ্রকে চিঠি দিয়েছেন তাঁদের এবার গ্রেফতার করার দাবি জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি যাত্রার পথে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বঙ্গ বিজেপির(Bengal BJP) নেতাদের একাংশের বিরুদ্ধে রীতিমত সরব হলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। নাম না করেই এদিন নিশানা বানিয়েছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar) ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari)। কেননা এই দুইজনই প্রকাশ্যে একাধিকবার দাবি করেছেন তাঁরাই কেন্দ্রকে চিঠি লিখে বাংলায় টাকা পাঠানো বন্ধ করেছে। কেন্দ্রের আধিকারিকেরাও তৃণমূলের প্রতিনিধিদলের কাছে জানিয়েছেন, বঙ্গ বিজেপির নেতাদের চিঠির সূত্রেই কেন্দ্র সরকার বাংলার প্রাপ্য ১০০ দিনের কাজের মজুরি ও প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটক্রে রেখেছে। অন্তত তৃণমূলেরও তেমনটাই দাবি। এবার এইসব নেতাদের বিরুদ্ধেই রাজ্য সরকার ও প্রশাসন যাতে কড়া পদক্ষেপ নেয় এদিন তার আর্জি জানিয়েছেন অভিষেক। রীতিমত এদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।

এদিন কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, ‘বিজেপির হাতে রক্ত লেগে আছে। জীবন শুরুই হল না, সেইসব শিশুর মৃত্যু হল। এই মৃত্যুর দায় কার? আবাসের টাকা বন্ধ করে রেখে কেন্দ্র সরকার। কেন্দ্রকে চিঠি দিয়ে যাঁরা বারবার বাংলার টাকা আটকানোর কথা বলছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। গ্রেফতার করা হোক সবাইকে। যাঁরা বাংলার মানুষের প্রাপ্য ছিল আটকানোর চেষ্টা করছেন, তাঁদের হাতে রক্ত লেগে আছে। আমি রাজ্য প্রশাসনকে বলছি গোটা ঘটনার তদন্ত করতে। অভিযুক্তদের শাস্তি দেওয়া হোক। ইতিমধ্যেই হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। এটা শুধু ২ ও ৩ তারিখের আন্দোলন নয়। যতদিন বাংলার মানুষ প্রাপ্য টাকা না পাবে, ততদিন আমাদের আন্দোলন চলবে। এই লড়াইয়ের শেষ আমরা দেখে ছাড়ব। গত দু’বছরের ঘটনাপ্রবাহে প্রমাণিত যে, গায়ের জোরে বাংলার মানুষের টাকা আটকে রেখেছে। নির্বাচনী লড়াইয়ে পেরে উঠতে পারেনি বলেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে, নিজেদের রাজনৈতিক স্বার্থে বাংলাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে।’

শাকিরার রেকর্ড ভেঙে কানাডা মাতাতে প্রস্তুত বলিউড সুন্দরী নোরা

শান্তিপুরে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি,প্রাক্তন বিডিও-র বিরুদ্ধে থানায় এফআইআর

‘কালা হিরণ’ সিনেমার মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে সলমান খান

ঋতব্রতদের শিবিরের বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার

শ্রীরামপুরে ঢুকলেই ‘ডিম থেরাপি’, কল্যাণকে নিশানা বিজেপি কর্মীদের

তৃণমূলের ভরাডুবির দায় এড়াতে দল ছাড়ছেন কেষ্ট!

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ঋতব্রত ঘনিষ্ঠ রথীন ঘোষকে ফের তলব ইডির

বেআইনি মাটি মাফিয়াদের ঘুম কাড়লেন সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

প্যান-ফ্রাইড চিকেনে বিরক্ত? ট্রাই করুন এই হাই-প্রোটিন রেসিপি

গরিব পুজো কমিটির পাশে থাকবে রাজ্য সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর

রোদে শুকোতে দিলেই মলিন হচ্ছে কাপড়ের রং? জেনে নিন দীর্ঘদিন নতুনের মতো রাখার পদ্ধতি