মমতার বাড়ি সংলগ্ন কার্যালয়ে সিআইডি-র তল্লাশি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সই জাল-কাণ্ডের তদন্ত ঘিরে রাজ্যের রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মঙ্গলবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সিআইডির তল্লাশি অভিযানকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল। দলীয় সূত্রে অভিযোগ, কোনও সার্চ ওয়ারেন্ট বা সিজার লিস্ট ছাড়াই তদন্তকারীরা কার্যালয়ে প্রবেশ করে তল্লাশি চালান।

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে সিআইডির একটি দল কালীঘাটের ওই কার্যালয়ে পৌঁছয়। প্রথমে তাঁদের ভিতরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা বাদানুবাদের পর তদন্তকারীরা কার্যালয়ে ঢুকে প্রায় দু’ঘণ্টা ধরে তল্লাশি চালান। বুধবার হাই কোর্টে তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত অভিযোগ করেন, প্রয়োজনীয় নথিপত্র ছাড়াই সিআইডি জোর করে কার্যালয়ে প্রবেশ করেছে। মামলাটির শুনানি চলতি সপ্তাহেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে হতে পারে। অন্যদিকে, একই সই জাল-কাণ্ডে রক্ষাকবচ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তাঁর হয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিচারপতি কৌশিক চন্দ জানান, বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে। তদন্ত সূত্রে জানা গিয়েছে, বিধানসভার স্পিকারের কাছে পাঠানো তৃণমূল বিধায়কদের একটি প্রস্তাবিত চিঠিতে কয়েক জন বিধায়কের সই জাল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের তদন্তেই সিআইডির নজরে রয়েছেন অভিষেক। গত ৩০ মে প্রথম তাঁর কালীঘাটের বাড়িতে যায় সিআইডি। এরপর একাধিকবার হাজিরার নোটিস পাঠানো হলেও তিনি তদন্তে উপস্থিত হননি বলে দাবি তদন্তকারীদের।

আরও পড়ুনঃ বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

সূত্রের খবর, যে বৈঠকে বিধায়কদের সই সংগ্রহ করা হয়েছিল, তা কালীঘাটের ওই তৃণমূল কার্যালয়েই হয়েছিল। কারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন, কীভাবে সই সংগ্রহ করা হয়েছিল এবং সিসিটিভি ফুটেজে কী তথ্য রয়েছে, তা খতিয়ে দেখতেই সিআইডির এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে। মামলাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

ভারতের তেল-বাণিজ্যে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ ভারতীয় সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬

হোটেল থেকে বেরোনোর আগে ১২টি কাজ ভুলেও নয়, না হলে বাড়ি ফিরেই পস্তাতে হবে

প্রিয়জনকে উপহার দিতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ৫ জিনিসে রয়েছে ‘নেতিবাচক শক্তি’

টাকা-পয়সার সমস্যা বাড়ছে? আলমারির মাথায় ভুলেও রাখবেন না এই ৫ জিনিস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা