‘জমিদারি হঠাও, বাংলা বাঁচাও’ লোকসভা ভোটে স্লোগান তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী লোকসভা নির্বাচনে কোন স্লোগানকে সামনে রেখে ভোটযুদ্ধে ঝাঁপানো হবে, তা ফিক করে দিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার লোকসভা ভোটের রণকৌশল নিয়ে দলের সাংসদ-বিধায়ক ও ব্লক সভাপতিদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসেছিলেন তিনি। ওই বৈঠকেই দলের স্লোগান বেঁধে দেন। আগামী নির্বাচনে তৃণমূলের স্লোগান হবে, ‘বিজেপির জমিদারি হটাও, বাংলা বাঁচাও’ এবং ‘এবারের ভোট প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট’।

সূত্রের খবর এদিনের বৈঠকে দলের নেতাদের কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সুর চড়ানোর নির্দেশ দিয়েছেন তৃণমূলের সেনাপতি। সেই সঙ্গে একশো দিনের কাজের টাকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য প্রচারে ঝাঁপিয়ে পড়ারও নির্দেশ দিয়েছেন অভিষেক। দলের নেতাদের উদ্দেশে বলেন, ‘আমি নবজোয়ার যাত্রার সময়ে জেলায় ঘুরতে গিয়ে উপলব্ধি করেছি, ১০০ দিনের কাজ নিয়ে মানুষের সচেতনতা কম। টাকা রাজ্য সরকার দেয়, না কেন্দ্রীয় সরকার দেয়, তা অনেকেই জানেন না। সেই সচেনতা বাড়ানোর কাজে ঝাঁপাতে হবে।  ১০০ দিনের কাজে যাঁরা রাজ্য সরকারের কাছ থেকে টাকা পাচ্ছেন তাঁদের নিয়ে ১ ও ২ মার্চ রাজ্যজুড়ে সভা করুন। কেন্দ্রের যে টাকা দেওয়ার কথা তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেবে বলে প্রচার করুন।’ লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বিশেষ প্রচার চালানোর জন্য দলের নেতা-জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন তৃণমূলের সভাপতি।   

বাংলাকে যেভাবে প্রতি পদে কেন্দ্রের সরকারের বঞ্চনার শিকার হতে হচ্ছে তা উল্লেখ করে অভিষেক বলেন, ‘পাড়ায়-পাড়ায়, বুথে-বুথে আওয়াজ তুলুন, এবারের ভোট বিজেপিকে শিক্ষা দেওয়ার ভোট। স্বনির্ভর বাংলা গঠন করতে হবে। বিজেপির জমিদারি হঠিয়ে  বাংলাকে বাঁচাতে হবে। মনে রাখবেন এবারের ভোট প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট।’ 

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব