‘সংসদ চালিয়ে লাভ কী?’ বিজেপিকে বিঁধে কটাক্ষ অভিষেকের

বৃহস্পতিবার বিকেলে সল্টলেকের সেন্ট্রাল পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সাংসদ কী বলবেন, তা ঠিক করবে সংসদ। তাহলে সংসদ রেখে লাভ কী?’

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের বিজেপি শাসিত সরকারকে ফের তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদে কোন শব্দ ব্যবহার করা যাবে না তা নিয়ে নতুন নির্দেশিকা দিয়েছে কেন্দ্র সরকার। যা নিয়ে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে। সেই ইস্যুতে এবার মোদি সরকারকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে সল্টলেকের সেন্ট্রাল পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের সেকেণ্ড ইন কম্যান্ড বলেন, ‘সাংসদ কী বলবেন, তা ঠিক করবে সংসদ। তাহলে সংসদ রেখে লাভ কী?’

বৃহস্পতিবার সল্টলেকে সেন্ট্রাল পার্কে একুশে জুলাই সমাবেশ উপলক্ষে প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সেখান থেকে কেন্দ্র সরকারের সংসদে ভাষা ব্যবহার নিয়ে জারি করা নির্দেশিকা নিয়ে সরব হওয়ার পাশাপাশি একাধিক বিষয়ে নরেন্দ্র মোদি সরকারকে আক্রমণ করেন তিনি। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম ক্রমাগত বাড়ছে। বিজেপির শাসনকালে মানুষ যে ভালো নেই, এদিন তা নিয়ে সরব হন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘ব্রিটিশ শাসনেও মানুষ এত পরাধীন ছিল না।’ ‘এটা লজ্জার।’ ‘জরুরি অবস্থার চেয়ে খারাপ অবস্থা’ বলেও মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন ‘কেন্দ্র ঠিক করে দেবে আমরা কী খাবো, কীভাবে পুজো করব, কী বলব।’ পাশাপাশি ‘কেন্দ্র সরকার পৈত্রিক সম্পত্তির মতো দেশ চালাচ্ছে’ বলেও কটাক্ষ করেন তিনি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিজেপি শাসিত কেন্দ্র সরকারের দ্বারা প্রভাবিত হয়ে কাজ করে বলে একাধিকবার অভিযোগ উঠেছে। এদিন সেই বিষয়ে আবার মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, ‘সিবিআই, ইডির নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে।’ পাশাপাশি ‘মানুষ যেভাবে দেখতে চায় সেভাবে তৈরি হবে তৃণমূল কংগ্রেস’ বলেও বার্তা দেন তিনি।

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

গাল ফুলে ঢোল, পায়ে ব্যান্ডেজ! রাখি পূর্ণিমায় অসুস্থ মিমি, নায়িকার ছবি দেখে উদ্বিগ্ন ভক্তরা

বাড়িতে বানান বেলুচিস্তানের জনপ্রিয় পদ আলু কিমা, জানুন সহজ রেসিপি

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর বাসস্থানের সঙ্গেই কাজ পেলেন পার্ক স্ট্রিটের সীতা

দুপুরের পাতে আনুন প্রোটিন সমৃদ্ধ গোলাপি বিটের পুরি, রইল রেসিপি

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

ঘরের সাধারণ উপকরণেই অসাধারণ স্বাদ, বানিয়ে ফেলুন আমড়া-পটোলের কুচি ভাজা

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ