চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মমতার মুম্বই সফরে সঙ্গী অভিষেক

নিজস্ব প্রতিনিধি: আগামী বুধবার ১ ডিসেম্বর দেশের বাণিজ্য রাজধানী মুম্বইয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই যাত্রায় তাঁর মূল উদ্দেশ্য রাজ্যের জন্য শিল্পে বিনিয়োগ টানা। সেই কারনে একাধিক শিল্পপতির সঙ্গে রয়েছে তাঁর বৈঠকও। পাশাপাশি, বিজেপি বিরোধী ঐক্য গড়তে শরদ পওয়ার, উদ্ধব ঠাকরেদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর। অনুমান করা হচ্ছে তৃণমূলনেত্রীর এই মুম্বই সফরকালেই তিনি শরদ পাওয়ারকে দেশের রাষ্ট্রপতি পদের নির্বাচনেরর জন্য প্রার্থী হতে প্রস্তাব করবেন। আগামী বছরেই রয়েছে সেই নির্বাচন। স্বাভাবিক ভাবেই তৃণমূলনেত্রীর এই সফর নিয়ে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে জাতীয় সংবাদমাধ্যম ও কংগ্রেস বাদে দেশের সব বিজেপি বিরোধী রাজনৈতিক দলই। সেই হাইভোল্টেজ সফরে তৃণমূলনেত্রীর সঙ্গী হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

একুশের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে তৃণমূল। তার পর থেকেই সর্বভারতীয় রাজনীতিতে নিজেদের মাটি শক্ত করতে ঝাঁপিয়েছে ঘাসফুল শিবির। বাংলার বাইরে দলের সংগঠন মজবুত করার দায়িত্ব পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে আছেন অবশ্যই ভোটকুশলী প্রশান্ত কিশোর। কার্যত অভিষেক ও পিকে’র যুগলবন্দীর হাত ধরেই সাম্প্রতিককালে তৃণমূলে ভিন্ন রাজ্যের বেশ কিছু নেতানেত্রী যোগদান করেছেন। আস্তে আস্তে তৃণমূল জাতীয় রাজনীতিতে কংগ্রেসকে কোনঠাসা করে নিজেদের দেশের প্রধান বিরোধী দল হিসাবে তুলে ধরছে। এই প্রেক্ষাপটে মমতার সঙ্গে অভিষেকের মুম্বই যাত্রা অবশ্যই তাৎপর্যপূর্ণ। কেননা মনে করা হচ্ছে, মমতার এই মুম্বই যাত্রায় সর্বভারতীয় ও আঞ্চলিক রাজনীতির বেশ কিছু মুখ যোগদান করতে পারেন তৃণমূলে। আর সেই যোগদান হতে চলেছে অভিষেকের হাত ধরেই।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

আর্থিক তছরূপ মামলায় টানা ৭ ঘন্টা জেরার পর অবশেষে গ্রেফতার ব্যবসায়ী জয় কামদার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ