দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অভিষেকের সঙ্গে বৈঠকে খুশি এসএসসি চাকরিপ্রার্থীরা

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানালেন আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীরা। আগামী ৮ অগস্ট আবার বৈঠক হবে বলে জানান আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতিনিধি শহিদুল্লাহ।

শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দল। এদিন অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে সেই বৈঠক বসে। ওই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন বৈঠক থেকে বেরিয়ে চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদলের তরফে শহিদুল্লাহ জানান, ‘অভিষেক জানিয়েছেন, একদিনে এই সমস্যার সমাধান সম্ভব নয়। তবে আলোচনা যে ভাবে হয়েছে তা ইতিবাচক হওয়ায় আমরা খুশি।’ চাকরিপ্রার্থীরা আরও জানান, ‘২০১৬ সালের প্রথম এসএলএসটি তালিকাভুক্ত সকলের চাকরির আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মানবিকভাবে তাঁদের সমস্যার কথা বিবেচনা করেছেন বলে জানান শহিদুল্লাহ। আগামী ৮ আগস্ট এই বিষয়ে পরবর্তী বৈঠক হবে বলে জানান তাঁরা।

উল্লেখ্য এসএসসি তে অনিয়মের জেরে চাকরি থেকে বঞ্চিত হওয়া চাকরিপ্রার্থীরা এক বছরের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে আসছেন। শুক্রবার তাঁদের আন্দোলন ৫০২ দিনে পড়েছে। আগেরদিন অর্থাৎ বৃহস্পতিবার তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় চাকরিপ্রার্থীদের আন্দোলনের অন্যতম মুখ শহিদুল্লাহের সঙ্গে ফোনে কথা বলেন। বৃহস্পতিবারই অভিষেক শহিদুল্লাহকে জানান শুক্রবার সাক্ষাৎ করার কথা। সেই মতো এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে যান চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদল। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হওয়া বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানান তাঁরা।

Published by:

Share Link:

More Releted News:

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ