৬ হাজার পাতার নথি জমা দিয়েই বেড়িয়ে এলেন অভিষেক

সল্টলেকের CGO Complex-এ থাকা ED’র কার্যালয় থেকে মাত্র ১ ঘন্টার মধ্যেই বেড়িয়ে এসে অভিষেক বড়সড় ধাক্কা দিয়ে দিলেন তৃণমূল বিরোধীদের তথা বিজেপিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীবারে হাসতে হাসতেই পা রেখেছিলেন কেন্দ্রীয় এজেন্সির কার্যালয়ে। মাত্র ১ ঘন্টা সেখানে থেকেই ফের হাসতে হাসতেই বেড়িয়ে এলেন তিনি। তাজ্জব বিরোধীজোট। খুশির হাওয়া তৃণমূলে। আর তিনি নিজে বেড়িয়ে জানিয়ে দিলেন, ‘৬০০০ পাতার নথিপত্র জমা দিয়ে এসেছি। ওঁরা বলেছেন, এত নথি দেখতে সময় লাগবে। দরকার পড়লে আপনাকে আবার ডেকে পাঠাব।’ তিনি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এদিন তাঁকেই ডেকে পাঠানো হয়েছিল কলকাতার কান ঘেঁষে থাকা সল্টলেকের CGO Complex-এ থাকা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED’র কার্যালয়ে। সেই সূত্রেই এদিন গোটা রাজ্য তথা দেশবাসীর নজর ছিল অভিষেক ও ED’র কার্যালয়ের দিকে। কিন্তু মাত্র ১ ঘন্টার মধ্যেই সেখান থেকে বেড়িয়ে এসে অভিষেক বড়সড় ধাক্কা দিয়ে দিলেন তৃণমূল বিরোধীদের তথা বিজেপিকে(BJP)।

এদিন সকাল ১১টা ৫মিনিটে CGO Complex-এ আসেন অভিষেক। বেরিয়ে আসেন ঠিক দুপুর ১২টা ৬মিনিটে। বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, ‘আমি চাইলে আদালতের নির্দেশ মোতাবেক নথি পাঠিয়ে দিয়ে দায় সারতে পারতাম। কিন্তু আমার লুকনোর কিছু নেই। যত বার ডাকবে তত বার আসব। ৬০০০ পাতার নথিপত্র জমা দিয়ে এসেছি। ওঁরা বলেছেন, এত নথি দেখতে সময় লাগবে। দরকার পড়লে আপনাকে আবার ডেকে পাঠাব। তদন্তে সহযোগিতা করব। আগেও করেছি। বর্তমানেও করব। ভবিষ্যতেও করব। আমি আবারও বলছি আমার লুকনোর কিছু নেই।’ উল্লেখ্য, এর আগে অভিষেক একাধিকবার ED ও CBI’র তলবে হাজিরা দিয়ে তাঁদের দফতরে হাজিরা দেন। কিন্তু তিনি কখনই সেই সব দিনে এত তাড়াতাড়ি সেখান থেকে বেড়িয়ে আসেননি। এমনকি এর আগে টানা ৯ ঘন্টা থেকে ১১ ঘন্টাও টানা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। স্বাভাবিক ভাবেই তাঁর এদিনের দ্রুত বেড়িয়ে আসার ঘটনায় তৃণমূল বিরোধী শিবির রীতিমত ধাক্কা খেয়েছে। সেই সঙ্গে স্বস্তি নেমে এসেছে তৃণমূলের অন্দরে।

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা