অভিষেককে রাজনীতি ছাড়তে হল না, কেন্দ্রই সত্যকে মেনে নিল, বঞ্চিত বাংলা

অভিষেককে কিন্তু রাজনীতি ছাড়তে হয়নি। বরঞ্চ কেন্দ্র স্বীকারই করে নিল, বাংলাকে বঞ্চনা করা হয়েছে। জিতেই গেলেন তৃণমূলের সেনাপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের ভোটে বাংলা(Bengal) দখলের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে বিজেপির(BJP)। কিন্তু সেই হারের জ্বালা ভুলতে পারেনি মোদি বাহিনী। আর তার জেরেই শুরু হয় কেন্দ্রের একের পর এক প্রকল্প থেকে বাংলাকে আর বাংলার মানুষকে বঞ্চিত করার পালা। বন্ধ হয়েছে ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা পাঠানো। বন্ধ হয়েছে আবাসের টাকা পাঠানো। বন্ধ হয়েছে আরও একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাঠানো। এবছর লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারকে ব্রিগেডের জনগর্জন সভা থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। বলেছিলেন, ‘১০০ দিনের কাজে বাংলাকে ২০২১ সালের পর মোদি সরকার ১ পয়সা দিয়েছে প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব।’ সেই দাবির পরে অভিষেককে কিন্তু রাজনীতি ছাড়তে হয়নি। বরঞ্চ কেন্দ্র স্বীকারই করে নিল, বাংলাকে বঞ্চনা করা হয়েছে। রবি সকালে কেন্দ্রের সেই তথ্য তুলে ধরে ট্যুইট করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। কার্যত কেন্দ্রের তথ্যই এখন মুখ পোড়াচ্ছে বিজেপির।  

আরও পড়ুন Man Made Flood, হেমন্ত সোরেনকে ফোন মমতা বন্দ্যোপাধ্যায়ের

এদিন ডেরেক তাঁর ট্যুইটে দাবি করেছেন, বাংলার সঙ্গে কেন্দ্র যে বঞ্চনা করেছে তা এবার সংসদে স্বীকার করে নিল কেন্দ্রের সরকার। লিখেছেন, ‘অবশেষে ! মোদি সরকার সংসদে স্বীকার করেছে যে বাংলাকে মনরেগা তহবিলের জন্য শূন্য দেওয়া হয়েছে। অর্থাৎ কোনও টাকা দেওয়া হয়নি। এব্যাপারে মোদি সরকারকে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছিলেন অভিষেক। রাজ্যসভায় অবশেষে তা স্বীকার করে নিল মোদি সরকার।’ সঙ্গে রাজ্যসভার একটি চিঠিও নিজের ট্যুইটে যোগ করেছেন ডেরেক। যাতে দেখা যাচ্ছে দেশের অন্যান্য রাজ্য ১০০ দিনের প্রকল্পে টাকা পেলেও বাংলার পাশে কোনও বরাদ্দ অঙ্কের উল্লেখ নেই, অর্থাৎ বাংলাকে কোনও টাকা দেওয়া হয়নি। সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের বাজেটের ওপর দীর্ঘ ৫৩ মিনিটের ভাষণেও বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরেছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক এও বলেছিলেন, ‘আপনারা বাংলাকে কোন খাতে কত টাকা দিয়েছেন তার শ্বেতপত্র প্রকাশ করুন। তা হলেই সত্যি মিথ্যে প্রমাণ হয়ে যাবে।’

আরও পড়ুন ED-তলব করেছে এমন কোনও নোটিস পাইনি, দাবি জীবনকৃষ্ণের

বাংলাকে আর্থিকভাবে বঞ্চনার অভিযোগে দীর্ঘদিন ধরে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব রয়েছে তৃণমূল। রাজ্যের শাসকদলের অভিযোগ, একুশের নির্বাচনে হারার পর বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে বিজেপি। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া ১০০ দিনের কাজের পরিসংখ্যানে কার্যত সেই অভিযোগই স্বীকৃতি পেল। কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান বলছেন, ২০২৩-২৪ অর্থবর্ষে রাজ্যকে ১০০ দিনের কাজ বাবদ কেন্দ্রের তরফে দেওয়া অর্থের পরিমাণ শূন্য। অর্থাৎ কোনও টাকাই বরাদ্দ করা হয়নি। অভিষেক অনেক আগেই অভিযোগ করেছিলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের মতো প্রকল্পে এক পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্র। তা সত্ত্বেও মিথ্যা দাবি করা হচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকারকে আর্থিক বরাদ্দ সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশের দাবিও জানান অভিষেক। এমনকী ‘ওয়ান টু ওয়ান’ তর্ক যুদ্ধে বসে হিসাব দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূলের ‘সেনাপতি’। সেই চ্যালেঞ্জও বিজেপি গ্রহণ করেনি। কোনও শ্বেতপত্রও প্রকাশ করা হয়নি। তবে সরকারি পরিসংখ্যান প্রকাশ্যে আসার পর অভিষেকের অভিযোগেই সিলমোহর পড়ে গেল। জিতেই গেলেন তিনি।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত