চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অভিষেক দিল্লিতে, আদালতে জবাবদিহির পথে ইডি

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির কর্মসূচি চূড়ান্ত হওয়ার পরে ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। রাজনৈতিক কর্মসূচির দিনেই কেন বারবার তাঁকে তলব তা নিয়ে প্রশ্ন ছিলই। তবে মঙ্গলবার অভিষেক হাজিরা দেবেন কিনা তা সংশয় ছিল। ইতিমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অভিষেক ঘোষণা করেছেন, ৩ অক্টোবর দিল্লিতে পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচি থাকায় ওই হাজিরা দিতে পারবেন না তিনি।  

অন্যদিকে কলকাতা বিচারপতি অমৃতা সিংহকে বলতে শোনা যায়, ৩ অক্টোবর কিছুতেই যাতে তদন্তের কাজ ব্যহত না হয়। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন হাজিরা না দিলে পরবর্তী শুনানিতে ইডি কিভাবে বিচারপতির সামনে প্রমাণ করবে এইদিন তদন্তকাজ ব্যহত হয়নি, তা নিয়েই প্রশ্ন উঠেছে। সেক্ষেত্রে অন্যদিন কি অভিষেককে হাজিরার নির্দেশ দেবে ইডি? তা নিয়েও বিস্তর প্রশ্ন রয়েছে।

এখনও পর্যন্ত অভিষেক তদন্তে না আসার কথা সেভাবে জানায়নি বলেই খবর। গত শুনানিতে ইডি-র তদন্তকারী অফিসারকে সরিয়ে দেওয়ার পরে আদালতে ইডি জানিয়েছে, ১০ অক্টোবরের মধ্যে তারা বিস্তারিত রিপোর্ট জমা দেবে। অভিজ্ঞ আইনজীবীদের একাংশের ধারণা অভিষেককে এক বার অন্তত জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। অন্যদিকে ৩ থেকে ১০ অক্টোবরের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা-মাকেও ডেকে জিজ্ঞাসাবাদ করবে ইডি। সেক্ষেত্রে ১০ অক্টোবর আদালতে ইডি কী রিপোর্ট জমা দেয়, তা নিয়ে জল্পনা রয়েছে। তবে অভিষেক হাজিরা না দিলে ইডি যদি কড়া ব্যবস্থা নেয় তাতেও প্রশ্নের মুখে পড়বে ইডি। আগেও একাধিকবার তদন্তের স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছে অভিষেক। তাই তলব এড়ানোর উদ্দেশ্য নেই, এই যুক্তিও রয়েছে। এখন ইডি আদালতে কি জবাবদিহি করবে সেটাই দেখার।   

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ