অবস্থানে অনড় অভিষেক, জোরদার আন্দোলনের পথেই তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লি থেকে রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আন্দাজই করা গিয়েছিল ধর্নায় বসবেন অভিষেক। তবে রাজ্যপালের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত ধর্না অবস্থান চলবে বলেই ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাতভর ধর্নায় বসেছিলেন তিনি। নিজের সিদ্ধান্তে অনড়। শুক্রবার সকাল থেকেও প্রস্তুতি শুরু।

মূল মঞ্চের চারিদিকে ছাওনি দেওয়া হচ্ছে। শুক্রবার সকাল থেকেই পুলিশি তৎপরতা তৃণমূলের ধর্নামঞ্চের সামনে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হচ্ছে। সেন্ট্রাল ডিসি দীনেশ কুমার এসে গোটা রাজভবন নর্থ গেট চত্বর পরিদর্শন করে গেছেন। আরও শক্ত ভাবে তৈরি করা হচ্ছে মঞ্চ। বৃষ্টি আটকাতে আরও মজবুত ছাউনি বসানো হয়েছে। যাতে ধর্নামঞ্চেই রাত কাটানো যায়, তার জন্য পর্দা লাগানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল থেকে রাজভবনের নর্থ গেটে অস্থায়ী ক্যাম্পে রয়েছেন। শুক্রবার ১১টা থেকে মঞ্চে তাঁর ধর্না কর্মসূচিতে অংশ নেওয়ার কথা।  

রাজভবনের ১৫০ মিটার দূরত্বের মধ্যে ১৪৪ ধারা জারি থাকে। এই ধর্না মঞ্চ রাজভবনের ১৫০ মিটার দূরত্বের মধ্যে হয়নি বলে অভিযোগ বিরোধীদের। রাজভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।  পুলিশ কিভাবে অনুমতি দিল তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে অভিষেক সহ দলের নেতৃত্বরা শান্তিপূর্ণ আন্দোলনই চালাচ্ছে বলে অভিমত রাজনৈতিক মহলের।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪