অভিষেকের অফিসে ‘অবৈধ’ বিলবোর্ড খুলতে বাধা দেওয়ায় গ্রেফতার ১৩,দায়ের FIR

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের উপরে বিপজ্জনক ভাবে ঝুলে থাকা বিলবোর্ড খুলতে গিয়ে বাধার মুখে পড়ল কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশের কর্মীরা। বৃহস্পতিবার ৯, ক্যামাক স্ট্রিটে পুরসভার নির্দেশে বিলবোর্ড খুলতে যাওয়া কর্মীদের কাজে বাধা দেওয়া, পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি এবং সরকারি সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, পুরসভার বিজ্ঞাপন দফতরের কর্মীরা বিলবোর্ডটি সরাতে গেলে এক দল লোক সেখানে জড়ো হয়ে কাজে বাধা দেন বলে অভিযোগ। তাঁদের সঙ্গে ছিল শেক্সপিয়র সরণি থানার পুলিশবাহিনী। অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশকর্মীদের উপরেও চড়াও হন কয়েক জন। এক পুলিশকর্মীর কাছ থেকে সরকারি ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনায় সার্জেন্ট সুজিত কুমার মণ্ডল, সাব-ইনস্পেক্টর ডি কে শ এবং কনস্টেবল অমিতাভ সাহা আহত হন। তাঁদের কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করানো হয়। পুরসভার বিজ্ঞাপন দফতরের ডেপুটি ম্যানেজার সুদীপ কুমার বসুর লিখিত অভিযোগের ভিত্তিতেও পৃথক মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুনঃ রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

পুলিশের দায়ের করা মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, হুমায়ুন কবীর, বিশ্বনাথ চট্টোপাধ্যায়-সহ আরও কয়েক জনের নাম রয়েছে। সরকারি কাজে বাধা, বেআইনি জমায়েত, সরকারি কর্মীদের উপর হামলা, হুমকি এবং সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার মতো একাধিক ধারায় মামলা হয়েছে। অভিযোগ, এক মহিলা পুলিশকর্মীর সঙ্গেও শ্লীলতাহানির উদ্দেশ্যে বলপ্রয়োগ করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

ছবির কাহিনী ঘিরে সমালোচনার ধুম, দ্বিতীয় দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

যাদবপুরে বন্দেমাতরম গাইবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নেপালের ভয়াবহ বন্যায় মৃতদেহের কান থেকে সোনার দুল চুরির অভিযোগে গ্রেফতার ২

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার