অভিষেক কন্যাকে কুরুচিকর ভাষায় আক্রমণ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় দু’জন তরুণীকে গ্রেফতারের পরে মারধরের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় দু’জন তরুণীকে গ্রেফতার করেছিল পুলিশ(Police)। এর পরেই পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। অভিযোগ, হেফাজতে নিয়ে তাঁদের বেধড়ক মারধর করা হয়েছে। এ বার সেই ঘটনার প্রেক্ষিতে সিবিআই(CBI) তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এই নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, তদন্তভার অবিলম্বে কেন্দ্রীয় তদন্তকারী দলের হাতে তুলে দিতে হবে। আগামী ১৫ নভেম্বর আদালতে তদন্তের প্রাথমিক রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে।

আরও পড়ুন, জুনিয়র ডাক্তারদের সমর্থনে সিনিয়র ডাক্তারদের গণইস্তফা আর জি করে

মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিকালে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের পর্যবেক্ষণ, ‘পুলিশের এই আচরণ বরদাস্ত করা যায় না। যে ভাবে হেফাজতে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে, তাতে পুলিশের ওপর আদালতের আর ভরসা নেই। তাই ওই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়া হোক।’ প্রসঙ্গত, আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে আয়োজিত এক প্রতিবাদ মিছিল থেকে অভিষেকের নাবালিকা কন্যাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। এক মহিলা ডায়মন্ডহারবার থানায় ওই দুই তরুণীর বিরুদ্ধে মামলাও করেন। তার পরেই গত ৭ সেপ্টেম্বর নিমতা থেকে গ্রেফতার হন দুই তরুণী। গত ৭ ও ৮ সেপ্টেম্বর ওই দুই মহিলাকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন, খয়রাশোলের গঙ্গারামচক কয়লাখনিতে এখনও ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেহাংশ

যদিও এই রায়কে কলকাতা হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ জানাতে পারে রাজ্য সরকার। এমনকি প্রয়োজনে এই বিষয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তাও খোলা রাখা হচ্ছে। তবে যে দুই তরুণীকে ঘিরে এই ঘটনা ঘটেছে তাঁদের রাজনৈতিক পরিচয় এখনও সামনে আসেনি। সেই জায়গা থেকে পুলিশের ধারনা এরা নকশাল কার্যকলাপের সঙ্গে জড়িত। আর জি কর কাণ্ডের প্রেক্ষাপটে কলকাতা শহর সহ শহরতলিতে যত প্রতিবাদ আন্দোলন ছড়িয়ে পড়েছিল তখন সেই আন্দোলনে নকশালদের উপস্থিতির প্রমাণ পেয়েছিল পুলিশ। তাই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিলেও, ওই দুই তরুণী নকলাশ কার্যকলাপের সঙ্গে জড়িত কিনা সেটাই এখন খতিয়ে দেখছে পুলিশ।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত