অভিষেকের পোস্টে ১১ কোটি মানুষের সমর্থন, ভাবাচ্ছে বিজেপিকে

২২ অগস্টে অভিষেকের বক্তব্যকে মঙ্গলবার পর্যন্ত ১১ কোটিরও বেশি মানুষ সমর্থন করেছেন। তাঁরা অভিষেকের দাবি এবং বক্তব্য সমাজমাধ্যমে ‘শেয়ার’ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারকে কেন্দ্রের ওপর ‘চাপ সৃষ্টি করে’ ধর্ষণ বিরোধী কঠোর আইন তৈরি করার পরামর্শ দিয়েছিলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সেই পোস্ট তিনি করেছিলেন গত ২২ অগস্ট। তার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন। গতকালও অভিষেক একটি পোস্ট করেছিলেন ট্যুইটারে(Tweet)। সেখানেও ধর্ষণ রুখতে কঠোরতম আইনের(Strictest Law to Prevent Rape) পক্ষে সরব হয়েছিলেন তৃণমূলের সেনাপতি। এখন দেখা যাচ্ছে, ২২ তারিখের সেই পোস্ট দেশের ১১ কোটি মানুষের সমর্থন পেয়ে গিয়েছে, যা বিজেপিকেও ভাবাচ্ছে। অভিষেক ঘনিষ্ঠদের দাবি, ২২ অগস্টের বক্তব্যকে মঙ্গলবার পর্যন্ত ১১ কোটিরও বেশি মানুষ সমর্থন করেছেন। তাঁরা অভিষেকের দাবি এবং বক্তব্য সমাজমাধ্যমে ‘শেয়ার’ করেছেন। আরও কয়েক লক্ষ মানুষ সরাসরি অভিষেকের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন সমাজমাধ্যমে। যা থেকে এটা প্রমাণিত হচ্ছে যে, ১১ কোটিরও বেশি মানুষ(11 Crore People) ধর্ষণ রুখতে কঠোরতম আইন এবং দ্রুত বিচার করে কঠিনতম শাস্তির দাবিতে গলা মিলিয়েছেন।

আরও পড়ুন, ট্রেন থামাতে লাইনে সাংসদ-বিধায়কেরা, তবুও জনতার চাপে ব্যর্থ বনধ

অভিষেক ২২ তারিখের পোস্টে কী লিখেছিলেন? সেদিন তিনি লিখেছিলেন, ‘গত ১০ দিনে যখন আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে, মানুষ সুবিচারের দাবি জানাচ্ছেন, সেই সময়েও দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে। গত ১০ দিনে দেশে ৯০০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রতি দিন ৯০টি ধর্ষণের ঘটনার রিপোর্ট লেখানো হয়েছে। অর্থাৎ প্রতি ঘণ্টায় চারটি এবং প্রতি ১৫ মিনিটে একটি ধর্ষণের ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। অথচ এত কিছু সত্ত্বেও এই অপরাধের কোনও দীর্ঘমেয়াদি সমাধান বার করা গেল না। এমন কঠোর ধর্ষণ বিরোধী আইন আনতে হবে, যা ঘটনার ৫০ দিনের মধ্যে অপরাধীকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করা নিশ্চিত করবে এবং তাতে দোষীকে কঠোরতম সাজা দেওয়ার নিদান থাকবে। সেই আইন এবং শাস্তির জন্য কেন্দ্রীয় সরকারের ওপর চাপ দিতে হবে।’ দেখা যাচ্ছে, অভিযষেকের সেই পোস্ট বলিউডের অভিনেত্রী থেকে অসংখ্য নেটপ্রভাবী শেয়ার করেছেন তাঁদের সমাজমাধ্যমে।

আরও পড়ুন, বিজেপির ডাকা বনধকে পাত্তাই দিচ্ছেন না বাংলার জনতা, তবে পড়ছেন হেনস্থা-ভোগান্তির মুখে

অভিষেক-ঘনিষ্ঠদের দাবি, যারা সরাসরি শেয়ার করেছেন, তাঁদের প্রত্যেকের প্রোফাইল বা হ্যান্ডলে যদি ৫০০ জন করে অনুগামী থাকেন, তা হলে ওই বক্তব্য প্রায় ১২ কোটি লোকের কাছে পৌঁছে গিয়েছে। যা বেশ ‘ইঙ্গিতপূর্ণ’। তাঁদের বক্তব্য, ধর্ষণবিরোধী আইনকে অপরাধীদের ভয় পেতে হবে। যাতে অপরাধীরা বুঝতে পারে, ধর্ষণের মতো ন্যক্কারজনক অপরাধ করলে ৫০-৬০ দিনের বিচার করে কঠোরতম এবং দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে। নচেৎ এই অপরাধ থামবে না। ধর্ষণের বিরুদ্ধে ৪০ বছর আগেও মিছিল হয়েছিল। এখনও হচ্ছে। ৪০ বছর পরেও হবে। কিন্তু তাতে ধর্ষণ কমেনি। কমবেও না। কঠোরতম আইন আনতে হবে। কঠোরতম শাস্তি দিতে হবে। যাতে অপরাধ করার আগেই কেউ ভয়ে কাঁপতে থাকে! কার্যত অভিষেকের এই পোস্ট দেশের এই বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়ায় এখন বেশ চাপে পড়ে গিয়েছে বিজেপি। কেননা এই চাপ তাঁদের রাজনৈতিক লড়াইয়ের ময়দানে আরও বেশি কঠিন পরিস্থিতির মুখে ফেলে দেবে। এমনিতেই দেশে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলেছে বিজেপি। এখন ধর্ষণ কাণ্ডে যদি জনতা রাস্তায় নামে তাহলে তো অবস্থা বাংলার থেকেও খারাপ হবে দিল্লির।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ